• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠির নলছিটিতে একই গাছে ঝুলন্ত বস্থায় মা-ছেলের লাশ উদ্ধার

বাঁধন রায় ( বরিশাল) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

ঝালকাঠির নলছিটিতে একই গাছে ঝুলন্ত বস্থায় মা-ছেলের লাশ উদ্ধার।ঝালকাঠির নলছিটিতে একটি গা থেকে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় বাড়ির পেছনের একটি রেইন্ট্রি গাছ থেকে তদের লাশ উদ্দার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রায়াপুর গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী রুবি বেগম (৫০) ও ছেলে আসাদ (৩৫) খুলনা বসবাস করতো। ঈদে তঁারা নলছিটি গ্রামের বাড়িতে আসেন। রবিবার সকালে মা ছেলের লাশ বড়ির পেছনের একটি রেইন্ট্রি গাছে একই রশিতে ঝুলছিল। প্রতিবেশীরা সকালে গাছে মা ছেলের লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্দার করে। দুজনের লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে, মা ও ছেলে দুজনেই আত্মহত্যা করেছেন। কিন্তু মৃত্যুর এখনো সঠিক কারন জানা যায়নি।

তবে হানিফ মাঝি বলেন,একই এলাকার সিরাজ হাওলাদারের মেয়ে গত রমজান থেকে নিখোঁজ রয়েছেন।তাদের দাবি  আমার ছেলে তাদের মেয়েকে লুকিয়ে রাখছে। একারণে তার ছেলে সাদ্দাম আমার ছেলেকে মারধর করেছে এবং বিভিন্ন হুমকি দিয়ে চাপ সৃষ্টি করেছে একারণে আমার স্ত্রী ও ছেলে আত্মহত্যা করেছে।

এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে বলে জানিয়েছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। তিনি বলেন, ময়নাতন্ত প্রতিবেদন পেলে মা ছেলের মৃত্যুর প্রকৃতি কারন জানা যাবে। এ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Economist/6April/ZI/Jalokati


আরো বিভন্ন ধরণের নিউজ