• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠির শিশু একাডেমির প্রাক-প্রাথমিক শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের পোষাক বিতরণ

বাধন রায় , ঝালকাঠি
আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

ঝালকাঠির শিশু একাডেমির প্রাক-প্রাথমিক শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের পোষাক বিতরণ ও অভিভাবকদের সমাবেশ।ঝালকাঠি শিল্পকলা একাডেমির শিশু একাডেমির কার্যালয়ে প্রাক-প্রাথমিক শিশু বিকাশ কেন্দ্রের ৬০জন শিশুকে এবছরের নতুন পোষাক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান পোষাক বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে যুব উন্নয়ন কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে শিশুদের অভিভাবকদের মধ্যে মিসেস সুমাইয়া আক্তার বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন শিশুদের প্রতি যত্ন নেওয়া এবং এই বয়সে শিশুদের প্রতি অধৈর্য্য না হয়ে তাদেরকে সেবাযত্ন করার পরামর্শ দেন। কারণ শিশুর ভবিষ্যৎ যত্ন নার্সিংয়ের উপর নির্ভর করে। পাশাপাশি তিনি পরিবারের অন্যদেরকেও তাদের প্রতিবেশীর সন্তানদের প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানান।

Economist/11April/ZI/Jalokati


আরো বিভন্ন ধরণের নিউজ