• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠি জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানে আহত যোদ্ধাদের স্বাস্থ্যকার্ড বিতরণ

বাধন রায় , ঝালকাঠি
আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

ঝালকাঠি জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানে আহত যোদ্ধাদের স্বাস্থ্যকার্ড বিতরণ।ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানে আহত যোদ্ধাদের স্বাস্থ্যকার্ড বিতরণ করেছেন। ঝালকাঠি জেলায় ঢাকায় ও অন্যান্য জেলায় অবস্থানকালীন ৮২জন আহদের মধ্যে এই অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে ৩৫জনকে স্বাস্থ্যকার্ড প্রদান করা হয়েছে এবং অন্যদেরকেও ধারাবাহিকভাবে এই কার্ড প্রদান করা হবে। এই কার্ড ব্যবহার করে আহতরা স্বাস্থ্য বিভাগ থেকে সকল ধরণের চিকিৎসার সুবিধা পাবে ও সহায়তা পাবেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন বিশেষ অতিথি ছিলেন। এ উপলক্ষ্যে আলোচনা সভায় আহত ছাত্র যোদ্ধাদের মধ্যে ওমর ফারুক বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে এই আন্দোলনের সাথে জড়িত শিক্ষক মোঃ এনামুল হক, সাংবাদিক আজমীর তালুকদার ও আল আমিন তালুকদার বক্তব্য রাখেন।

ছবিঃ ঝালকাঠি জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানে আহত যোদ্ধাদের স্বাস্থ্যকার্ড বিতরণে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান পাশেই কার্ড বিতরণ করছেন জেলা প্রশাসক।

Economist/11April/Jalokati/ZI


আরো বিভন্ন ধরণের নিউজ