• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলার লালমোহনে সহকারী শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে- প্রধান শিক্ষককের বিরুদ্ধে

তানজিল হোসেন ,ভোলা
আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

ভোলার লালমোহনে সহকারী শিক্ষককে লাঞ্ছিত করার অভি যোগ উঠেছে- প্রধান শিক্ষককের বিরুদ্ধে।ভোলার লালমোহন ১ নং ইউনিয়নের আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ২৪-এর গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা মোঃ নুরে আল মকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সেক্রেটারি এবং আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান কামরুল এর বিরুদ্ধে।

তার বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সেক্রেটারির ক্ষমতা দেখিয়ে শিক্ষক বাণিজ্যসহ প্রতিষ্ঠানের সকল অর্থ আত্মসাৎ সহ রাষ্ট্রীয় আদেশ অমান্য করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ভাগিয়ে নেওয়া সহ বিভিন্ন গুরুতর অপরাধের সাথে জড়িত থাকার একাধিক অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুরে আলম বিগত ২০২৪ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন না পাওয়ায়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক’কে জানালে তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে দীর্ঘদিন যাবত তাকে হয়রানি করতেছিলেন।

হয়রানির একপর্যায়ে বেতনের বিষয়ের সুরাহা করার জন্য জোড়ালো ভাবে চাপ প্রয়োগ করলে প্রধান শিক্ষক তাকে অখ্যাত ভাষায় গালমন্দ ও শারীরিক ভাবে লাঞ্ছিত করেন।

অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান কামরুল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গালমন্দ ও লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করেন উল্টো প্রতিবেদককে বিভ্রান্তিকর তথ্য প্রধান করেন এবং উক্ত প্রতিষ্ঠানে চা খাওয়ার দাওয়াত দিয়ে প্রতিবেদকে ম্যানেজ করা চেষ্টা চালান।

সহকারী শিক্ষক নুরে আমলকে লাঞ্ছিত করার বিষয়টির সম্পর্কে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তার খন্দকার ফজলে গোফরান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটির মৌখিক অভিযোগ পেয়েছেন বলে জানান তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

Economist/24April/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ