• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণ কাজ অব্যাহত

বাঁধন রায় ( বরিশাল) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫

ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণ কাজ অব্যাহত। ঝালকাঠি নলছিটি উপজেলার সূর্যপাশা মৌজায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাড়িঘর সম্প্রসারণ করছে বিরোধীয় ফজলুর রহমান, শাহ আলম ও মজিবর রহমান। এই গ্রামের মোঃ জালাল হোসেন খান তার সম্পত্তির ৭শতাংশ জায়গায় এই বিবাদীরা অনুপ্রবেশ করে বাড়িঘর সম্প্রসারণ করছেন। এ ব্যাপারে মোঃ জালাল হোসেন।

খান বাদী হয়ে ঝালকাঠির নলছিটি জজ আদালতে দেওয়ানা ৯৭/২০২৫ মামলা দায়ের করে এবং মামলায় আদালতের বিচারক মোঃ হাবিবুর রহমান (সহকারী জজ) স্থিতিবস্থা বজায় রাখার জন্য কার্যকর করার ক্ষেত্রে নলছিটি থানা পুলিশকে নির্দেশনা প্রদান করে এবং সেই মোতাবেক নলছিটি থানা পুলিশ বিবাদীপক্ষ মোঃ ফজলুর রহমান ওরফে আবুল বাসার গংদের বিরুদ্ধে ঘরবাড়ি নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করলেও তা উপেক্ষা করে বাড়িঘর নির্মাণের কাজ চালু রাখছে।

মামলার তথ্য সূত্র অনুযায়ী এই মৌজায় জে.এল ১১৭নং সূর্যপাশা মৌজায় এস.এ ৩৩২নং খতিয়ানে ৬টি দাগে ২৯৬ শতাংশ সম্পত্তির মধ্যে মোঃ জালাল হোসেন খানের সম্পত্তির মোঃ জালাল খান বসত বাড়িয়া নির্মাণ করিয়া স্বপরিবারে ভোগ দখলে বিদ্যামান রয়েছে এই দাগের ৭শতাংশ সম্পতিতে বিবাদীরা সত্য অস্বিকার করে অনুপ্রবেশ করে তাদের বসতবাড়ি সম্প্রসারণ করছে।

গত ২০১৭ সালের ২২ মার্চ সালিশ বৈঠকে রোয়েদাদ প্রদান করা হয়েছিল এবং রোয়েদাদ অনুযায়ী আপোষ বন্টন মতে বাদীর এস.এ ১৭৮১ নং দাগে ৭ শতাংশ সম্পত্তি প্রাপ্ত হয়ে বাড়িঘর নির্মাণ করেছিলেন।

Economist/18June/ZI/Jalokati


আরো বিভন্ন ধরণের নিউজ