• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের গাড়িসহ আটক ২

মিজানুর রহমান, লালমনিরহাট
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫

সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের গাড়িসহ আটক ২।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও লালমনিরহাট -১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের কোটি টাকা মূল্যের একটি গাড়িসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।সোমবার (১৬ জুন) ভোরে কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে গাড়িটি জব্দ করে পুলিশ।

আটকরা হলেন- সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের গাড়িচালক কাজল চন্দ্র রায় এবং তার সহযোগী আব্দুল আজিজ।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে সোমবার ভোরে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ব্যবহৃত কোটি টাকার গাড়িটি বের করা হয়।

গাড়িটি সাবেক মন্ত্রীর ছেলে মাহমুদুল হাসান সোহাগের ঢাকার বাসায় ঈদের খাবার নিয়ে যাচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িটিকে ধাওয়া করে।

ধাওয়া খেয়ে গাড়িটি কাকিনা চাঁপারতল পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে এলাকাবাসী গাড়িটিকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে এবং গাড়িতে থাকা চালক কাজল চন্দ্র রায় ও তার সহযোগী আজিজকে আটক করে।

পরে দুইজনকে থানা হেফাজতে রাখা হয়েছে।কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এ ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

Economist/18June/ZI /Politics


আরো বিভন্ন ধরণের নিউজ