• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আইসিটি আইনে মামলা করলেন

কক্সবাজার থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গত কাল কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আইসিটি আইনে মামলা করলেন ডিজিটাল প্লাটফর্মে অপপ্রচারে জড়িত এমন কয়েকজন কে বিবাদী করলেন।সাইবার ট্রাই ব্যুনালে অপপ্রচার মামলায় ৫ জনের বিরুদ্ধে শাহজা হান চৌধুরীর অভিযোগ দিয়ে নিয়মিত মামলার আবেদন করেছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম:

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৫ জনের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বুধবার (২ জুলাই) দুপুরে দায়ের করা মামলাটি ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫ ধারায় আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক। তদন্তভার দেওয়া হয়েছে পিবিআইকে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদি পক্ষের আইনজীবী এডভোকেট ছমি উদ্দিন।

অভিযুক্তরা হলেন:

মেহেদী হাসান পলাশ (প্রতিবেদক, ডিজিটাল অগ্রযাত্রা ),খাঁন মঈন উদ্দিন (প্রতিনিধি, ডিজিটাল অগ্রযাত্রা),ফাহিম হাসান সাদিক,সুলতান আহামদ (সাবরাং, টেকনাফ),ইমান হোসাইন (সাবরাং, টেকনাফ)

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুলতান আহামদ কক্সবাজার জেলা বিএনপির সদস্য হিসেবেও বেশ জনপ্রিয় ও পরিচিত।

অপপ্রচারের অভিযোগ:

আইনজীবী ছমি উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে বাদীর (শাহজাহান চৌধুরী) নিকট চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা। দাবি পূরণ না হওয়ায় ‘ডিজিটাল অগ্রযাত্রা’ নামের একটি অনলাইন মাধ্যমে গত ৪ জুন শাহজাহান চৌধুরীকে নিয়ে একটি ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়।প্রকাশিত সেই খবরে দাবি করা হয়, “৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করে শত কোটি টাকা আয় করেছেন শাহজাহান চৌধুরী।” এই খবরে সাক্ষাৎকারের সূত্র হিসেবে অভিযুক্ত সুলতান আহামদ ও ইমান হোসাইনের নাম উল্লেখ করা হয়েছে।

ছমি উদ্দিন আরও বলেন, “সংবাদে যেসব ব্যক্তি টাকা দেওয়ার দাবি করেছেন, তাদের সঙ্গে বাদীর কোনো ব্যক্তিগত বা আর্থিক সম্পর্ক নেই। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই সংবাদটি প্রচার করা হয়েছে।”

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভে স্টিগেশনকে (পিবিআই)।তবে চৌধুরী প্রচারিত বিষয়ে কোন সরাসরি প্রতিবাদ না করে কেন আইনি সহায়তা নিলেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে মোটো ফোনে যোগাযোগ করা হলে ও সংযোগ পাওয়া যায়নি।

Economist/3July/ZI/bnpcox


আরো বিভন্ন ধরণের নিউজ