ঝালকাঠির জেলা প্রশাসক অসহায় নারীর বসতঘর সংস্কারে মানবিক সহায়তা।ঝালকাঠির সদর উপজে লার মির্জাপুর গ্রামের সেই অসহায় বৃদ্ধা বিধবা আমে না বেগমের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ালেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের পক্ষ থেকে থেকে নগদ ১০ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৬ হাজার টাকাসহ ১৬ হাজার টাকা এবং বসতঘর সংস্কারের জন্য দুইবান ঢেউ টিন প্রদান করা হয়।
এ সময় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, পোনাবালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো.আল আমিন, এই ইউপি সদস্য মনজুর শরিফ উপস্থিত ছিলেন। এর আগে তাকে নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে তাকে সহায়তার ব্যবস্থা করেন।
৭০ বছর বয়সী এই বৃদ্ধা বিধবা হয়েছেন ৩০ বছর পূর্বে। দুই ছেলে ও এক মেয়ে তারাও প্রতিবন্ধী। ছেলেদের স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে তাদের সংসার চালান। আর মেয়ে থাকেন তার শ্বশুর বাড়িতে। আমেনা খাতুনের স্বামীর রেখে যাওয়া একমাত্র সম্বল ঘরে একা বাস করেন। ঘূর্ণিঝড়সহ নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগের কারনে গাছ পড়ে বসঘরটি ভেঙে ক্ষতিগ্রস্থ হয়। অর্থের অভাবে সংস্কার করে বসবাসের উপযোগী করতে পারছিলেন না এবং একটু বৃষ্টি হলে পানিতে ডুবে যায়। নিরুপায় হয়ে এই ভাঙা ঘরে আশেপাশের মানুষ যে খাবার দেয় তা দিয়ে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকেন ।
ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে নগদ টাকা ও টিন দেওয়া হয়েছে। তাছাড়া ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব নিয়ে এই বৃদ্ধার ঘর সংস্কার করার নির্দেশনা দিয়েছেন।
যাতে সহায়তার অর্থ কাজে লাগিয়ে তার এই সমস্যার স্থায়ী সমাধান করা যায়। অন্যদিকে ঢাকার সাংবাদিকদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সঙ্গে আছি ফাউন্ডেশনের পক্ষে থেকেও নগদ ১০ হাজার টাকা সহয়তা করা হয়।
Economist/3July/ZI/Jalokati