• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

এখনো পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ফ্যাসিবাদীতন্ত্র কায়েমের চেষ্টা করছে একটি পক্ষ: নাহিদ ইসলাম

বাঁধন রায় ( বরিশাল) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

এখনো পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ফ্যাসিবাদী তন্ত্র কায়েমের চেষ্টা করছে একটি পক্ষ:এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম।ঝালকাঠিতে নতুন রাজনৈ তিক দল এনসিপির পথসভা। তবে পদযাত্রার রুটম্যাপ স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাধার মূখে রুট পরিবর্তিত হওয়ায় এলোমেলো কর্মসূচি পালিত হয়েছে।

বিভ্রান্ত হয়েছে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। একপর্যায়ে প্রোগ্রাম সংক্ষিপ্ত করে তারা গাড়ি বহর নিয়ে শহর ত্যাগ করে। বিকেল সাড়ে ৫ টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে সমবেত হন দলের কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে এনসিপির আহŸায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শুরু হয় পদযাত্রা। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শুরু করলে কামারপট্টির মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাধায় পদযাত্রাটি রুট পরিবর্তন করে কাপড়িয়া পট্টিতে প্রবেশ করে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় আহŸায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, ২০২৪ সালে দেশের হাজারো তরুণের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। কিন্তু এখনো পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ফ্যাসিবাদীতন্ত্র কায়েমের চেষ্টা করছে একটি পক্ষ। কিন্তু যুবসমাজ জানিয়ে দিচ্ছে, এই দেশে আর ফ্যাসিবাদ চলবে না। প্রয়োজনে আমরা আবারও জীবন দেবো। নাহিদ ইসলাম আরো বলেন, দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং তরুণদের মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করছে এনসিপি।

এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা ও মশিউর রহমান, মাহামুদা মিতু, যুগ্ম সহ-সগঠক আরিফুর রহমানসহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Economist/14July/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ