• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে ইজারাকৃত সম্পদ থেকে বিপুল পরিমাণ কর আদায় করেছে সরকার

বাঁধন রায় ( বরিশাল) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ঝালকাঠি জেলায় ২০২৪-২৫ অর্থ বছরে ইজারাকৃত অর্পিত সম্পত্তি থেকে দাবীর বিপরীতে ১৭ লাখ ১৪ হাজার ৩৫০ টাকা কর আদায় করেছে সরকার
ঝালকাঠি জেলায় ২০২৪-২৫ অর্থ বছরে ইজারাকৃত অর্পিত সম্পত্তি থেকে দাবীর বিপরীতে ১৭ লাখ ১৪ হাজার ৩৫০ টাকা কর আদায় করেছে সরকার। এবছরে দাবীর পরিমাণ ছিল ২০লাখ ৯৪ হাজার ৭৭৫ টাকা। আদায়ের হার ৮১.৮৩%। ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় মোট অর্পিত সম্পত্তির পরিমাণ ৭৮৫.৬০৪ একর। বর্তমানে ইজারাকৃত সম্পত্তির পরিমাণ ৬৯০.০৬৪ একর। ইজারাবিহীন সম্পত্তির পরিমাণ ৯৫.৫৪ একর।

২০২৪-২৫ অর্থ বছরে অর্পিত সম্পত্তির দাবীর ২০লাখ ৯৪ হাজার ৭৭৫ টাকার মধ্যে বকেয়া ৬লাখ ৮৯ হাজার ৭৪৭ টাকা এবং হাল দাবী ১৪ লাখ ৫ হাজার ২৮ টাকা। এই অর্থ বছরে ১২ মাসে বকেয়া ৬লাখ ৭৯ হাজার ৩১ টাকা ও হাল দাবীর মধ্যে ১০ লাখ ৩৫ হাজার ৩২৯ টাকাসহ ১৭ লাখ ১৪ হাজার ৩৫০ টাকা আদায় হয়েছে। জেলার ৪টি উপজেলার মধ্যে আদায়ের ক্ষেত্রে নলছিটি উপজেলা পিছিয়ে রয়েছে এবং তারা ৬১% আদায় করেছে। ১০৯% আদায় করে শীর্ষে রয়েছে রাজাপুর উপজেলা। অন্যান্য ২টি উপজেলার মধ্যে কাঠালিয়া উপজেলা ১০০% ও ঝালকাঠি সদর ৯৫.২৮% আদায় করেছে।

ঝালকাঠি সদর উপজেলায় ২৭৪.৪৮৯ একর জমির মধ্যে ইজারাকৃত জমির পরিমাণ ২২৩.০২৯ একর এই উপজেলায় বকেয়া ও হালসহ দাবীর পরিমাণ ছিল ৪লাখ ৯০ হাজার ৪১৮ টাকা এবং আদায় হয়েছে ৪লাখ ৪২ হাজার ৭৭৫ টাকা। নলছিটি উপজেলায় ৩০৭.৬৪ একর জমির মধ্যে ইজারাকৃত জমির পরিমাণ ২৯০.৯১ একর এই উপজেলায় বকেয়া ও হালসহ দাবীর পরিমাণ ছিল ৯লাখ ৬৫ হাজার ৪৪৩ টাকা এবং আদায় হয়েছে ৫ লাখ ৮৭ হাজার ৫৬২ টাকা। রাজাপুর উপজেলায় ১৫৩.১৭৫ একর জমির মধ্যে ইজারাকৃত জমির পরিমাণ ১৩১.১৭৫ একর এই উপজেলায় বকেয়া ও হালসহ দাবীর পরিমাণ ছিল ৪ লাখ ৭৩ হাজার ৬ টাকা এবং আদায় হয়েছে ৫ লাখ ১৭ হাজার ৫১৩ টাকা।

কাঠালিয়া উপজেলায় ৫০.৩০ একর জমির মধ্যে ইজারাকৃত জমির পরিমাণ ৪৪.৯৫ একর এই উপজেলায় বকেয়া ও হালসহ দাবীর পরিমাণ ছিল ১ লাখ ৬৫ হাজার ৯০৮ টাকা এবং আদায় হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।
আরও জানাগেছে, অর্পিত সম্পতিত্তর লিজ কেসে জমি আদালতে দায়েরকৃত মামলায় অবমুক্ত হওয়ায় পূর্বের তুলনায় অর্পিত সম্পত্তি এবং দাবীর টাকা কমেছে।

Economist/14July/ZI /Jalokati


আরো বিভন্ন ধরণের নিউজ