আজ রক্তাক্ত ১৬ জুলাই – “জুলাই শহীদ দিবস”এই ঐতিহাসিক ১৬ জুলাই, জুলাই শহীদ দিবস। সারাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের মধ্য দিয়ে২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণকরা হচ্ছে।বুধবার (১৬ জুলাই) দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য সকল সরকারি- বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
ইতিমধ্যেই দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিবছর ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণাকরেছে। তবে দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতারাং আজ সরকারি ছুটি থাকবে না। গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এ ঘোষণা দেওয়া হয়।
এ ছাড়া ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করায় এদিন সাধারণ ছুটি থাকবে।পরিপত্রে বলা হয়, সরকার ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
জুলাই শহীদ দিবসের পরিপত্র থেক জানা গেছে, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
‘খ’ শ্রেণিভুক্ত দিবস বলতে বোঝায়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালিত দিবসগুলোর মধ্যে একটি নির্দিষ্ট বিভাগ, যা সরকারিভাবে উদযাপিত হয়। তবে ‘ক’ শ্রেণির মতো ততটা জাঁকজমকভাবে নয়। সাধারণত, ‘খ’ শ্রেণির দিবসগুলোতে সীমিত আকারে অনুষ্ঠান আয়োজন করা হয় এবং কর্মদিবসে সমাবেশ বা শোভাযাত্রা পরিহার করা হয়। এ দিন ছুটি থাকে না সরকারি প্রতিষ্ঠানগুলো।
এদিকে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস পালনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
উল্লেখ্য যে,গত বছরের জুলাই মাসে দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। এতে সারাদেশে ছয়জন নিহত হন।
এর মধ্যে বিকালের দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে পুলিশের গুলিতে
অন্যতম সমন্বয়ক আবু সাঈদ শহীদ হন। পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে আবু সাঈদ
দুই হাত মেলে বুক পেতে রাস্তায় দাঁড়িয়ে থাকেন। ঠিক সেই মুহূর্তে রাস্তার বিপরীত পাশের মাত্র ১৫ মিটার দূর থেকে অন্তত দুই পুলিশ সদস্য শটগান থেকে সরাসরি তার ওপর গুলি চালান। আবু সাঈদের হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে
এবং তা দেশজুড়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটায়।
এ ছাড়া রাজধানীর ঢাকা কলেজ ও সায়েন্সল্যাব এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে দুই যুবক নিহত হন। তাদের একজন বলাকা সিনেমা হলের সামনে অস্থায়ী দোকানের হকার মো. শাহজাহান (২৪) ও ঢাকা কলেজের শিক্ষার্থী সাবুজ আলী (২৫)।
এদিন চট্টগ্রামে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের হামলায় তিনজন মারা যান, যাদের মধ্যে দুইজন শিক্ষার্থী। নিহতরা হলেন—চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম (২৪), ওমরগণি এমইএস কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতা ফয়সাল আহমেদ (২৪) এবং একটি ফার্নিচার দোকানের কর্মচারী মো. ফারুক (৩২)।
Economist/16July/ZI/Politics