কক্সবাজারে রেমিট্যান্স যোদ্ধাদের জন্য চেক বিতরণ করা হয়েছে।কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও তাঁদের পরিবারের অনুকূলে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের চেক বিতরণ অনুষ্ঠান। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব বলেন, আন্তর্জাতিক শ্রমবাজার বৃদ্ধিতে কাজ করছে অন্তর্বর্তী কালীন সরকার। এছাড়া প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে প্রবাসীকর্মীদের বিদেশে যাওয়ার পরামর্শ প্রদান করেন তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে এতে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) ড এটিএম মাহবুবুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব, সাংবাদিক মাহবুবর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড সহ সরকারি বেসর কারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রবাসী কর্মীর পরিবারের সদস্য ও তাদের সন্তানেরা উপস্থিত ছিলেন।পরে মৃত প্রবাসী কর্মীর পরিবারের সদস্য ও প্রবাসী কর্মীদের চিকি ৎসা, জীবন বীমা, মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি সংক্রান্তসহ ২৩ জন প্রবাসী কর্মীর সদস্যদের এক কোটি চৌদ্দ লক্ষ পয়ত্রিশ হাজার দুইশত বত্রিশ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।সূত্র -দৈনিক কক্সবাজার
Economist/17August/ZI/Cox