• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলার বোরহানউদ্দিনে বিয়ের দাবিতে যুবতীর অনশন, আত্মগোপনে প্রেমিক বাহার

Tanzil Hossain, bhola the Economist
আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ভোলার বোরহানউদ্দিনে বিয়ের দাবিতে যুবতীর অনশন, আত্মগোপনে প্রেমিক বাহার!ভোলার বোরহানউদ্দিনে বিয়ের দাবিতে প্রেমিক বাহার মিয়া (৩৫) নামের এক যুবকের ঘরে অনশন শুরু করেছে সুদূর লালমোনির হাট থেকে আসা এক যুবতী। ২৭ (সেপ্টেম্বর) শনিবার সকাল থেকে উপজেলার কুতুবা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হাজী বাড়িতে এ অনশন শুরু করেন ওই যুবতি।এদিকে, প্রেমিকার উপস্থিত টের পেয়ে বাহার মিয়া নামের ওই প্রেমিক গা ঢাকা দিয়েছেন। যুবতি বাহার মিয়ার ঘরে প্রবেশ করলে প্রেমিকের সাবেক স্ত্রী ও মা-বোন ওই যুবতিকে বেধড়ক ভাবে মারধরে করে ঘর থেকে বেড় করে দেয় এবং ঘরে তালা মেরে তারা অন্যত্র অবস্থান করে। বাহার মিয়া গ্রামের দিন মোহাম্মদের ছেলে।ভুক্তভোগী যুবতী অভিযোগ করেন, তার সাথে বাহার মিয়া একই গার্মেন্টসে চাকুরী করিতেন। তারা পরস্পর একই অফিসে চাকুরী করার সুবাদে তাদের মধ্যে সু-সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে বাহার তাকে প্রেমের প্রস্তাব দিলে তাদের উভয়ের সম্মতিতে তাদের বিতর শারিরীক সম্পর্ক তৈরি হয়। প্রেমিক বাহার তার স্ত্রী ও সন্তানের কথা গোপন রেখে তার সম্পর্কের সুবাদে সে বিভিন্ন তারিখ ও সময় তাকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়া যায় এবং তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোর পূর্ক ধর্ষণ করেন বলে অভিযোগ এই নারীর।

তিনি আরো অভিযোগ করেন, একাধিকবার তার ঢাকার বাসায় গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। সর্বশেষ গত ৭ সেপ্টেম্বর রাত অনুমান ৯ টার দিকে বাহার মিয়া তার সোনারগাঁ থানাধীন কাঁচপুর সাকিনস্থ জনৈক সুমনের বাড়ি অর্থাৎ আমার ভাড়া বাসায় আসে। যুবতীকে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব করিলে তিনি বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করে। কিন্তু বাহার আপাতত বিয়ে করতে পারবে না এবং আরো কিছু দিন পরে বিয়ে করবে বলে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পুনরায় তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন যুবতী। এব পর থেকে ওই যুবতীর সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। যুবতী বাহারের কোন খোজ খবর না পেয়ে তার গ্রামের বাড়িতে এসে অনশন শুরু করেন।

যুবতী আরো অভিযোগ করেন, বাহার তার সম্মান নষ্ট করেছে, তাকে বিয়ে না করা পর্যন্ত তিনি সেখানে অনশন চালিয়ে যাবেন। এবং স্থানীয়রা জানান,আজ সকালে ওই যুবতী বিয়ের দাবিতে অনশন শুরু করেন। বাড়িতে আসার পর বাহারের পরিবারের লোকজন মেয়েটিকে মারধর করেছেন। তারা আরো জানান, মেয়েটি প্রতারণার শিকার। বাহারের স্ত্রী সন্তান থাকার পরেও সে এমন অনৈতিক কাজ করেছে। তার বিচার হওয়া উচিৎ।এ ব্যাপারে অভিযুক্ত বাহার মিয়ার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিদ্দিকুর রহমান জানান, ঘটনাস্থল সোনারগাঁ থানাধীন সেখানে সে অভিযোগ করলে আইনি সহায়তা পাবেন। বোরহানউদ্দিন আসার পরে যদি তিনি শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়ে থাকেন তাহলে বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Economist/27September/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ