• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলার কুঞ্জেরহাট বাজারে ৮৫ কেজি ইলিশ জব্দ, ৩ জনকে অর্থদন্ড

Tanzil Hossain , Bhola
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ভোলার কুঞ্জেরহাট বাজারে ৮৫ কেজি ইলিশ জব্দ, ৩ জনকে অর্থদন্ড।বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। অদ্য ৪ অক্টোবর (শনিবার) সকাল সাড়ে ১১ টার দিকে এ সময় ইলিশ আহরণ ও বিক্রয় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ জন মাছ বিক্রেতাকে আটক করা হয়।

জব্দকৃত মাছ জনকল্যাণের স্বার্থে স্থানীয় ৬ টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং প্রত্যেককে ৫’হাজার টাকা করে সর্বমোট ১৫,০০০/- হাজার টাকা অর্থদন্ড প্রধান করা হয়েছে।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, ম্যারিন ফিশারিজ অফিসার ও কাচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।

তবে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন।

Economist/8 October/ZI/bhola

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ