• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মনপুরায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের প্রস্তুতি ভেস্তে দিল যৌথ বাহিনী

Tanzil Hossain, bhola the Economist
আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

মনপুরায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের প্রস্তুতি ভেস্তে দিল যৌথ বাহিনী। ভোলার মনপুরা উপজেলায় মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত টানা ১২ ঘণ্টার এ অভিযানে উপজেলার জনতা বাজার, পূর্ব তালতলী ও লতাখালী ঘাট এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ৪৫ টি সামুদ্রিক মাছ ধরার ট্রলার জব্দ করা হয়, যেগুলোর প্রতিটিতে বিপুল পরিমাণ বরফ সংরক্ষিত ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিছু অসাধু জেলে ওই বরফ ব্যবহার করে নিষিদ্ধ সময়ে গোপনে মা ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযানকারীরা জব্দকৃত বরফ ধ্বংস করে দেন এবং জেলেদের সতর্ক করে নদীপথ ত্যাগের নির্দেশ দেন।

অভিযানে অংশ নেওয়া নৌবাহিনী ও কোস্ট গার্ড সদস্যদের ভাষ্য অনুযায়ী, সরকারের নির্দেশনা মোতাবেক মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় নদীতে টহলরত নৌযানগুলোতে উড়তে দেখা যায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের পতাকা।

উল্লেখ্য, মা ইলিশের প্রজনন মৌসুমে সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য দেশের সব নদীতে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের অভিযান জেলেদের অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

Economist/10 October/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ