• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলা প্রেস ক্লাবে গঠনতন্ত্রবহির্ভূত কার্যক্রম, প্রবীণ সাংবাদিকের খোলা চিঠিতে সতর্কবার্তা

Tanzil Hossain, bhola the Economist
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ভোলা প্রেস ক্লাবে গঠনতন্ত্রবহির্ভূত কার্যক্রম, প্রবীণ সাংবাদিকের খোলা চিঠিতে সতর্কবার্তা!ভোলা প্রেস ক্লাবে চলমান অনিয়ম, দলোদলীয় প্রভাব ও রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন জেলার এক প্রবীণ ও অসুস্থ সাংবাদিক। তিনি গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন ও প্রেস ক্লাবকে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন।অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ওই সাংবাদিক বলেন, “ভোলা প্রেস ক্লাব যেন তুরুপের তাস খেলতে খেলতে বরফের মতো গলে যাচ্ছে। বাংলাদেশে প্রতিটি সংগঠনই গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে কার্যকর পরিষদ গঠন করে। অথচ ভোলা প্রেস ক্লাবে বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে এমনসব ব্যক্তিদের সদস্য করা হচ্ছে, যারা আদৌ সদস্যপদ পাওয়ার যোগ্য নন।”

তিনি অভিযোগ করেন, প্রেস ক্লাবের গঠনতন্ত্র উপেক্ষা করে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক হস্তক্ষেপ চালাচ্ছেন। তাঁর ভাষায়, “বিগত সরকারের সময়ও প্রভাব ছিল, কিন্তু তখন কোনো বিশৃঙ্খলা হয়নি। এখন নিয়ম-নীতি তোয়াক্কা না করে ক্লাবকে অচল করার অপচেষ্টা চলছে।”প্রবীণ সাংবাদিক জানান, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বাসায় শয্যাশায়ী আছেন এবং তাঁর ওপেন হার্ট সার্জারি হয়েছে। তবুও ক্লাবের কোনো সদস্য তাঁর খোঁজ নেননি। তিনি বলেন, “আমি প্রেস ক্লাবের রাজনীতির সঙ্গে জড়িত নই। বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে কিছু ব্যক্তি হুমকি-ধমকি দিচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা বেয়াদবি করছে, তারা একদিন সেই বেয়াদবির ফল নিজেরাই ভোগ করবে। হাস-পাতি, পাশ-পাতি করে প্রেস ক্লাবকে অকার্যকর করে সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে।”সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সাংবাদিকরা ঐক্যবদ্ধ হোন। গঠনতন্ত্র অনুযায়ী বৈধ সদস্যদের নিয়ে কার্যকর পরিষদ নির্বাচন দিন। নতুন সদস্যদের অন্তর্ভুক্তি হোক নির্বাচনের অন্তত তিন মাস পর। বিশৃঙ্খলার পথ পরিহার করে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্লাবের মর্যাদা ফিরিয়ে আনুন।”

শেষে তিনি সতর্ক করে বলেন, “যদি এই অনিয়ম ও রাজনীতি বন্ধ না হয়, তবে সমাজে সাংবাদিকদের প্রতি মানুষের শ্রদ্ধা হারিয়ে যাবে। সবাইকে ধৈর্য ধারণ ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানান।
Economist/23 October/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ