• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা: পৌরসভার ৩’টি ট্রাকে অগ্নিসংযোগ

Tanzil Hossain, bhola the Economist
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ভোলায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা: পৌরসভার ৩’টি ট্রাকে অগ্নিসংযোগ।ভোলা শহরের নতুন বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পৌরসভার তিনটি ট্রাক পুড়ে গেছে। ২৫ অক্টোবর (শনিবার) বিকেল ৫ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভা ওই এলাকায় দীর্ঘদিন ধরে দখল করা দোকানপাট উচ্ছেদের উদ্যোগ নেয়। অভিযানের একপর্যায়ে মালামাল ট্রাকে তোলার সময় হঠাৎ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি এগিয়ে এসে ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ট্রাকগুলোর ইঞ্জিন পুড়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান, পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ গণমাধ্যমকে বলেন, “অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে সামান্য উত্তেজনা দেখা দেয়, এরই মধ্যে দুর্বৃত্তরা তিনটি ট্রাকে আগুন দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

পৌরসভার প্রশাসক মোঃ মিজানুর রহমান জানান, “নতুন বাজার এলাকায় পৌরসভার নিজস্ব জমিতে অবৈধভাবে দোকান বসানো হয়েছিল। বারবার নোটিশ দেওয়ার পরও তারা জায়গা ছাড়েনি। আজকের নিয়মিত উচ্ছেদ অভিযানের সময় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।”জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

Economist/25 October/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ