কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমেদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিনের পক্ষ থেকে সোস্যাল মিডিয়ায় পাঠানো ফারুক ইকবালের মিথ্যা বানোয়াট ও ভিত্তি হীন বক্তব্যের প্রতিবাদ। নিম্মে উনাদের বক্তব্যের অবিকল তোলে ধরা হয়েছে।
ফারুক ইকবাল নামক তথাকথিত মিথ্যাচারের প্রতিবাদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ফারুক ইকবাল নামক তথাকথিত দালালের অপ্রপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।আতাউল্লাহ বোখারী মামা’র মারফতে ১৫ লক্ষ টাকা নেওয়া সম্পুর্ন একটি জগন্য মিথ্যাচার। রিয়াদের জীবদ্দশায় ও সে কোন দিন আমাকে বলেনি সে আতাউল্লাহ বোখারী মামাকে আমার জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে জন্য টাকা দিয়েছে।

ফারুক ইকবাল আরেকটি জগন্য মিথ্যাচার করেছে সেটা হল গত বৃহস্পতিবার রিয়াদ ঢাকায় আমাদের সাথে মিলিত হয়েছে। এবং যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারন সম্পাদক এর কাছে আমরা মহেশ খালী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি’র জন্য সুপারিশ প্রেরন করি।
গত ২২/১০/২০২৫ইং তারিখে বুধবার দুপুর ১২:২০ মিনিটে কক্সবাজার হইতে ঢাকাগামী একটি ফ্ল্যাইটে করে আমি এবং আমার সহযোদ্ধা এডভোকেট সৈয়দ আহমেদ উজ্জ্বল ভাই সহ ঢাকায় দলীয় সাংগঠনিক কাজে গিয়েছিলাম, যার যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ভাইয়ের ডাকে এবং একইদিন উনার সাথে আমরা কক্সবাজার জেলা যুবদলের প্রতিনিধি দল সভাপতি ও সাধারণ সম্পাদক একসাথে সাক্ষাৎ করি। পরে আমার ব্যবসায়িক ও ব্যাক্তিগত কাজে ঢাকায় অবস্থান করি।
মহেশখালী উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রিয়াদ মোহাম্মদ আরফাত হোসাইনের মৃত্যুর সংবাদ পেয়ে আমি নিজেই সাথে সাথে হাসপাতালে তাকে দেখতে যায়।
সে আরো বলেছে কেন্দ্রীয় সভাপতি সাধারন সম্পাদক এর কাছে আমরা মহেশখালী উপজেলা যুবদলের কমিটি সুপারিশ করে সেই দিন প্রেরন করি এবং কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তা প্রত্যাখান করেন। কত বড় মিথ্যাচার সেইদিন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই ঢাকায় ছিলেন না নিজের নির্বাচনি এলাকা ভোলার চরফ্যাশনে ছিলেন, মুন্না ভাইয়ের সাথে কথা হয়েছে শুধুমাত্র আগামী ১৫ নভেম্বর ২০২৫ইং তারিখে কক্সবাজারে একটি বিশাল যুব-সমাবেশ করবে সেই ব্যাপারে। অথচ মিথ্যাবাদি ফারুক কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে পর্যন্ত মিথ্যাচারে জড়াইছে। ফারুক ইকবাল সাহেব কোন অনুমান করে কারো বিরুদ্ধে মিথ্যাচার করবেন না আপনি একজন আইনজীবী ডকুমেন্ট হাজির করুন হোক সেটা মোবাইল ফোনের কথোপকথন।
এই মিথ্যাবাদী লোকটার আইডিতে গেলে দেখবেন সে সবসময় হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে লিখতেছে, বিএনপির শীর্ষ নেতৃত্বর বিরুদ্ধে এবং মহেশখালী উপজেলা বিএনপির বিরুদ্ধে লিখতেছে। মনে হয় উনি কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে নেমেছে।
Economist/27 October/ZI/jobodal cox