• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গণসংহতি আন্দোলনের প্রার্থী হলেন ছাত্রনেতা সাকিবুল ইসলাম শাফিন

Tanzil Hossain, bhola the Economist
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

গণসংহতি আন্দোলনের প্রার্থী হলেন ছাত্রনেতা সাকিবুল ইসলাম শাফিন।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংহতি আন্দোলন আজ ৯৩ টি সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে বরিশাল-১ (আগৈলঝারা-গৌরনদী) আসনে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের বরিশালের রাজপথের পরিচিত মুখ সাকিবুল ইসলাম শাফিন।দীর্ঘদিন ধরে বরিশালে শ্রমজীবী-কৃষক-কিষানী ও ছাত্র-জনতার অধিকার আদায়ে সক্রিয় এই নেতাকে প্রার্থী হিসেবে ঘোষণার পর দলের মধ্যে ও মানুষের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

কৃষক-শ্রমিক, ছাত্র-জনতার অধিকার রক্ষার সংগ্রামে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে স্থানীয়রা জানান, সাকিবুল ইসলাম শাফিনের মতো তরুন ও সম্ভাবনাময়ী নেতাকে মনোয়ন প্রদান করে গণসংহতি আন্দোলন রাজনীতির ইতিবাচক দিক ফুটিয়ে তুলেছেন। গণসংহতি আন্দোলনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান বরিশালের রাজনৈতিক মহল।

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনের লড়াইকে আরও শক্তিশালী করতে তাঁরা এই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। দলের পক্ষ থেকে বলা হয়, “এই নির্বাচন আমাদের কাছে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লড়াই নয়, বরং একটি ন্যায্য, গণতান্ত্রিক ও জনগণকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠার আন্দোলনের অংশ।”স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাকিবুল ইসলাম শাফিনের প্রার্থীতা বরিশাল-১ আসনে প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রাণবন্ত করে তুলবে।

Economist/7November/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ