• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ যুবক সুজন গ্রেপ্তার

Tanzil Hossain, bhola the Economist
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ যুবক সুজন গ্রেপ্তার।ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২৭৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। ৭ নভেম্বর (শুক্রবার) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা নবিপুর টাউন স্কুল মাঠ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালে সন্দেহভাজন সুজন (৩০) নামে এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ৮ হাজার ৩ শত টাকা মূল্যের ২৭৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটক সুজনের বাড়ি ভোলা সদর উপজেলার ভদ্রপাড়া নাজমা ক্লিনিক সংলগ্ন এলাকায়। তার পিতার নাম মোঃ বাবুল।জব্দকৃত মাদক ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোস্ট গার্ড ভোলা সদর থানায় হস্তান্তর করেছে।

এ বিষয়ে কোস্ট গার্ডের তথ্য প্রদানকারী ও মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ আবুল কাশেম জানান, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”

Economist/7November/ZI/crime


আরো বিভন্ন ধরণের নিউজ