• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন— ভোলায় বিশেষ আলোচনা সভা

Tanzil Hossain, bhola the Economist
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন— ভোলায় বিশেষ আলোচনা সভা।জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশগত সংকট ও এর নানামাত্রিক প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ভোলায় “জলবায়ু পরিবর্তন ও প্রভাব” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ০৯ নভেম্বর (রবিবার) সকাল ১০টায় “মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা”র আয়োজনে ১১নং ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ভোলা-এর উপপরিচালক তোতা মিয়া। তিনি সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, চাষাবাদ ব্যাহত হওয়া ও জীববৈচিত্র্যের ক্ষয়সহ নানা সমস্যা প্রকট আকারে দেখা দিচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন, সামাজিক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, “ভোলা জেলার মতো উপকূলীয় অঞ্চল জলবায়ু ঝুঁকির দিক থেকে সবচেয়ে বিপদাপন্ন। তাই প্রাকৃতিক সম্পদ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, পানি সংরক্ষণ, বিকল্প জ্বালানির ব্যবহারসহ পরিবেশবান্ধব উদ্যোগ বাড়াতে হবে।”বিশেষ অতিথির বক্তব্যে ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাদিস বলেন, তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ বিপর্যয় থেকে রক্ষা করতে হলে আজ থেকেই পরিবেশবান্ধব জীবনযাপন চর্চা করতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণের কাজকে গতিশীল করতে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সভায় নির্বাহী পরিচালক মাকসুদুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে সরকারি- বেসরকারি সমন্বয়, সচেতনতা বৃদ্ধি, সবুজায়ন, নদী ও বনভূমি রক্ষা, জ্বালানির অপচয় প্রতিরোধে যুগপৎ উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় গবেষণালব্ধ তথ্য উপস্থাপন, প্রশ্নোত্তর পর্ব এবং অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়।
Economist/13November/ZI/climate


আরো বিভন্ন ধরণের নিউজ