• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে বিশেষ আলোচনা সভা ও র‍্যালি

Tanzil Hossain, bhola the Economist
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ভোলায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে বিশেষ আলোচনা সভা ও র‍্যালি।ভোলায় জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশগত সংকট ও এর বহুমাত্রিক প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে “জলবায়ু পরিবর্তন ও প্রভাব” শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ ঘটিকার সময় ভেলুমিয়া বিশ্ব রোড সংলগ্ন “খালেদা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের” প্রাঙ্গণে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার আয়োজনে এই আয়োজন সম্পন্ন হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন-এর ভোলা জেলা সভাপতি মোঃ হারুন অর রশীদ। তিনি বলেন,“জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের উপকূলীয় অঞ্চলে শুধু নদীভাঙনই নয়, বরং জলবায়ু–জনিত রোগের ঝুঁকি, বৃষ্টিপাতের অমিল এবং উপকূলীয় কৃষি ও জীববৈচিত্র্যের ক্ষতিও বাড়ছে। তাই আমাদের জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি, প্রযুক্তি ও স্থানীয় উদ্যোগের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হিরন। তিনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে হলে স্কুল পর্যায়েই জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব সম্পর্কে কার্যক্রম চালানো অত্যন্ত জরুরি। তাদেরকে প্রাকৃতিক সম্পদ রক্ষায়, বৃক্ষরোপণ ও পুনঃব্যবহারযোগ্য প্রযুক্তির ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে।”মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাকসুদুর রহমান তার বক্তব্যে বলেন,“জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেবল সরকার নয়, প্রতিটি ব্যক্তি ও সামাজিক প্রতিষ্ঠানকে সক্রিয় ভূমিকা নিতে হবে। সবার অংশগ্রহণে নদী সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করা সম্ভব।”

সভা শেষে উপস্থিত সবাইকে আহ্বান জানানো হয়, যেন তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতন, দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা গ্রহণ করে। বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয় নদী সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্বের প্রতি।উক্ত মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার আয়োজনে আমন্ত্রণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্য ইকোনমিস্ট-এর ভোলা জেলা প্রতিনিধি তানজিল হোসেন, ইকবাল হোসেন, আমেনা খাতুনসহ প্রমুখ।সভা শেষে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়, যা প্রতিষ্ঠানের বিতরে প্রদক্ষিণ করে জনগণকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণের প্রতি সচেতন হতে উদ্বুদ্ধ করে।

Economist/13November/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ