• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ: প্রাপ্তবয়স্ক অভিযুক্ত আটক

Tanzil Hossain, bhola the Economist
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ভোলায় চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ: প্রাপ্তবয়স্ক অভিযুক্ত আটক।‎ভোলার চরফ্যাশনে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় আনচার (৪৫) নামে এক প্রাপ্তবয়স্ক পুরুষকে গ্রেফতার করা হয়েছে। ‎বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯ টার দিকে ছাত্রীর বাবার বাসা থেকে তাকে গ্রেফতার করে দক্ষিণ আইচা থানা পুলিশ।‎ভুক্তভোগী ও তার পরিবার এবং পুলিশ জানায়, ছাত্রী চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করেন। সে স্কুলে যাওয়ার পথে কথা বলার একপর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে আনচার। এরপর বুধবার রাত ৮টার দিকে ছাত্রীর বাবার বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন। ছাত্রীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আনচারকে রাতে আটক করে সকাল ৯টার দিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

‎এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মাদ্রাসার মাঠে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে অভিযুক্ত আনচারের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়রা অংশগ্রহণ করেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আনচার পূর্বেও ২০২১ সালে পাশ্ববর্তী গ্রামের আলাউদ্দিনের মেয়ে আকলিমা বেগম নামে এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের আশ্বাসে একাধিক বার ধর্ষণ করেছিল। পরে আনচারের সাথে কিশোরী বিয়ে না হওয়ায় ওই কিশোরী বিষপান করে আত্মহত্যা করেন। কিশোরীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হলেও প্রভাবশালী মহলের কারণে পরিবার ন্যায় বিচার পাননি।

‎দক্ষিণ আইচা থানার (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা নেওয়া হয়েছে। আসামি আনচারকে আদালতে পাঠানো হয়েছে এবং ভিকটিম শিক্ষার্থীকে ডিএনএ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হবে।

Economist/20November/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ