বরিশালে কোস্ট গার্ডের অভিযানে চোরাইকৃত ১,১০০ টন কয়লা ও লাইটার ভেসেলসহ ১২ জন আটক।বরিশালে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই কৃত কয়লা, একটি লাইটার ভেসেল এবং ১২ জন চোরাকা রবারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৮ নভে ম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফ টেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্প তিবার (২৭ নভেম্বর ২০২৫) ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন বরিশাল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। বরিশালের কোতোয়ালি থানাধীন চরমোনাই আনন্দ ঘাট সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি লাইটার ভেসেল তল্লাশি করে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ১,১০০ মেট্রিক টন চোরাইকৃত কয়লা উদ্ধার করা হয়। এ সময় ১২ জন চোরাকা রবারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, মোংলা হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে এসব কয়লা অবৈধভাবে পাচার করা হচ্ছিল।
জব্দকৃত কয়লা, পাচারকাজে ব্যবহৃত লাইটার ভেসেল এবং আটক ব্যক্তিদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ড জানায়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Economist/28November/ZI/bhola