ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছেএসো দেশ বদলাই‘পৃথীবী বদলাই এ স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ঝালকাঠিতে তিন দিনব্যাপী আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার সকালে পৌর স্টেডিয়ামে আনুষ্ঠানিক এ টুর্ণামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন।উদ্বোধনী খেলায় গুয়া টন হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজ দলকে টাইব্রেকারে ৩-৪ গোলে পরাজিত করে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ দল। এ টুর্ণামেন্টে জেলার চারটি উপজেলা থেকে ১২টি কলেজ দল অংশ নিয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো. কাওছার হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন, ফুটবল এসোসিয়েশন সভাপতি আল মামুন খান ধলুসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দরা। শত শত ফুটবল প্রেমীরা এ খেলা উপভোগ করেন। তিন দিনব্যাপী টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেছেন, তরুনরাই স্বপ্ন দেখতে পারে এবং তারাই পৃথিবী বদলাতে পারে।
বয়ষ্করা মিনিমাইজ করে কিন্তু তরুনরা উদ্দেশ্য বাস্তবায়ন করে এবং তারা নেতৃত্ব বদলে দিতে পারে। আমাদের দেশের সকল ক্ষেত্রে পরিবর্তনের ধারা শুরু হয়েছে।
Economist/3December/ZI/Jalokati