• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বোরহানউদ্দিনে মোটরসাইকেল, ইয়াবা ও মাদকসহ ১ ব্যক্তি আটক

Tanzil Hossain, bhola the Economist
আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বোরহানউদ্দিনে মোটরসাইকেল, ইয়াবা ও মাদকসহ ১ ব্যক্তি আটক।ভোলার বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) রাতে হাকিমুদ্দিন বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাত আনুমানিক ৯টার দিকে পরিচালিত এই টার্গেটেড অভিযানে এলাকায় চলাফেরা করা সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।কোস্ট গার্ড প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অভিযানের সময় ওই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করলে তার কাছ থেকে প্রায় ১৮ হাজার টাকা মূল্যের ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত। মাদক বহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে তা কোস্ট গার্ড হেফাজতে নেওয়া হয়েছে।

আটক হওয়া ব্যক্তি বোরহানউদ্দিনের উদয়পুর গ্রামের মোঃ সিদ্দিক এর ছেলে মোঃ নাজমুল (২৮)।কোস্ট গার্ড সূত্র জানায়, উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ মোটরসাইকেল এবং আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থার আওতায় তাকে আনা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।এ বিষয়ে কোস্ট গার্ড বেইস ভোলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম, বিএন বলেন—“মাদক নির্মূলে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় ভবিষ্যতেও আরও কঠোর, আরও বিস্তৃত এবং জিরো-টলারেন্স নীতিতে অভিযান চলবে।

”তার আর-ও বলেন, মাদক শুধু ব্যক্তি নয়—একটি প্রজন্ম, একটি সমাজ এবং রাষ্ট্রের জন্যও হুমকি। তাই কোস্ট গার্ড কখনোই মাদকচক্রকে ছাড় দেবে না।কোস্ট গার্ডের এ সফল অভিযানের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী জানান, সম্প্রতি হাকিমুদ্দিন বাজারসংলগ্ন এলাকায়।
Economist/9December/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ