কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর নির্বাচনী হলফনামায় সম্পদের বিবরণ দাখিল। শাহজাহান চৌধুরী’র স্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য ১০ কো টি টাকা হলেও এসব সম্পদের মধ্যে রয়েছে ১৫ একর কৃষি জমি, ০.৫২ একরের অকৃষি জমি যা পারিবারিক উত্ত রা ধিকার সুত্রে পাওয়া এবং সরকার থেকে লীজ প্রাপ্ত ২০.৬৬ একর জমি,ও এমপিদের জন্য বরাদ্দ সরকারি লীজ জমিতে ডেভলপার থেকে প্রাপ্ত ২.৫ টি ফ্ল্যাট ও পারিবারিক বসতভিটায় একটি বাড়ি।
জাতীয় সংসদের সাবেক এই হুইপ বছরে প্রায় ১২ লাখ টাকা আয় করেন। হলফনামায় তিনি ফ্ল্যাট ভাড়া বাবদ ৬ লাখ ৯ হাজার ৬ শত টাকা, কৃষি খাত থেকে ১ লাখ ১২ হাজার টাকা এবং মৎস্য খাত থেকে আয় দেখিয়েছেন ৪ লাখ ৫০ হাজার টাকা।
১ লাখ ১৫ হাজার টাকা নগদ অর্থের সাথে ব্যাংকে শাহজাহান চৌধুরীর আমানত আছে ২৪ লাখ ১৯ হাজার ৩ শত ১১ টাকা ৭৯ পয়সা। এছাড়াও অস্থাবর সম্পদ হিসেবে তিনি ১ টি শর্টগান, ১ টি রিভলভার, ১ টি প্রোটন জীপ গাড়ি ও ১০ ভরি স্বর্ণের মালিক এবং এসবের বর্তমান মূল্য দেখিয়েছেন ৯০ লাখ টাকা। শাহজাহান চৌধুরী’র কোন ঋণ বা দায় নেই এবং শিক্ষাগত যোগ্যতা বিএ (অনার্স)।
Economist/1January/ZI/Politics