• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে মুজিববর্ষের স্মারকগ্রন্থ ‘হে পিতা’ এর প্রকাশনা উৎসব

বাধন রায় (বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

ঝালকাঠিতে মুজিববর্ষের স্মারকগ্রন্থ ‘হে পিতা’ এর প্রকাশনা উৎসব

ঝালকাঠিতে মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের স্মারকগ্রন্থ ‘হে পিতা’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে সার্কিট হাউজে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘হে পিতা’র মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত । অন্যদের মধ্যে বক্তব্য দেন স্মাকরগ্রন্থ ‘হে পিতা’র সম্পাদক অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম ও প্রকাশ কমিটির সদস্য পলাশ রায় ।
বিডিনিউজ ইউরোপ /২৪ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ