• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলা সদরে কিশোর নির্যাতনের অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

তানজিল হোসেন, ভোলা
আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

ভোলা সদরে কিশোর নির্যাতনের অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি।ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার পরাণগঞ্জ বাজার এলাকার ৮ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি আনন্দ পট্রি রোড সংলগ্ন বাদশার ঝালমুড়ির দোকানের সামনে থেকে এক কিশোরকে তুলে নিয়ে গিয়ে দুই ঘণ্টা আটকে রেখে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কিশোরের নাম আফিফ ওরফে নাফিজ (১৬)।স্থানীয়রা জানান, সন্ত্রাসী হিসেবে পরিচিত জাকির হোসেন পন্ডিত, তার ছেলে ইব্রাহিম ও জুয়েলসহ অজ্ঞাত আরও কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত।

ভুক্তভোগী নাফিজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) বিকাল ৪’টার দিকে গণমাধ্যমকে জানান, তিনি পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। স্কুল থেকে পরীক্ষার ফরম পূরণ শেষে বন্ধুদের সঙ্গে ঝালমুড়ি খাওয়ার উদ্দেশ্যে বাদশার দোকানের দিকে যাচ্ছিলেন। দোকানের কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই জাকির হোসেন পন্ডিত ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়।

নাফিজ গণমাধ্যমে বলেন, “আমাকে এসএস পাইপ দিয়ে মারধর করতে করতে জোরপূর্বক তাদের বাড়ির ভেতরে নিয়ে যায়। সেখানে প্রায় দুই ঘণ্টা বেঁধে রেখে অমানুষিক নির্যাতন চালানো হয়। আমার হাতে থাকা প্রায় এক লাখ টাকা মূল্যের একটি আইফোন ভেঙে ফেলা হয়, যা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, নাফিজের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় কেউ ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহত নাফিজকে উদ্ধার করে।

পরে তাকে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

নাফিজের সহপাঠীরা জানান, “আমরা সবাই একসঙ্গে ঝাল মুড়ির দোকানের দিকে যাচ্ছিলাম। হঠাৎ জাকির হোসেন ও তার লোকজন নাফিজকে কিছু বলার সুযোগ না দিয়েই মারধর শুরু করে এবং টেনে নিয়ে যায়। আমরা বাধা দিতে গেলে আমাদেরও মারধর করা হয়।”

ভুক্তভোগীর বাবা মো. মাহে-আলম গণমাধ্যমকে বলেন, “আমাদের সঙ্গে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই আমার নিরপরাধ ছেলেকে এভাবে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। ছেলেকে মেরে ফেলার উদ্দেশ্যেই এই বর্বরতা চালানো হয়েছে। বর্তমানে সে গুরুতর আহত অবস্থায় ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।”

পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত জাকির হোসেন পন্ডিত ও তার ছেলেদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত জাকির হোসেন পন্ডিতের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি নিজে ফোন রিসিভ করেননি। এ সময় তার ছেলে ফোন রিসিভ করে ইচ্ছাকৃতভাবে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেন। গণমাধ্যমকর্মীর পরিচয় জানার পরও তিনি বিভ্রান্তিকর তথ্য প্রদান করেন এবং একাধিকবার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পাশাপাশি অপ্রাসঙ্গিক ও অসংলগ্ন কথাবার্তা বলায় ঘটনার প্রকৃত সত্যতা আরও স্পষ্ট হয়ে ওঠে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Economist/8January/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ