• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সিফাত হত্যা মামলার মূল ষড়যন্ত্রকারী সাকিব র‍্যাবের হাতে আটক

Tanzil Hossain, Bhola
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

সিফাত হত্যা মামলার মূল ষড়যন্ত্রকারী সাকিব র‍্যাবের হাতে আটক।ভোলা সদর মডেল থানার চাঞ্চল্যকর ছাত্র দল নেতা মোঃ রিজওয়ান আমিন সিফাত হত্যাকাণ্ডের অন্যতম মূল পরিকল্পনাকারী ও মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসা মি মোঃ সাকিবকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব-৪। র‍্যাব ৮, বরিশালের অধীন সিপিএসসি ভোলা ক্যাম্পের নেতৃ ত্বে র‍্যাব-০৪, সিসিপি-০২ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভার থানাধীন হেমায়ে তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

র‍্যাব সূত্র জানায়, আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করা এবং সম্মানিত নাগরিকদের জন্য টেক সই নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ফোর্সেস আইনানুগভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। চাঞ্চল্যকর ও নৃশংস অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের আস্থা অর্জনে র‍্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায় গত ২৩ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে র‍্যাব-৮ বরিশাল এর অধীন ভোলা ক্যাম্প ও র‍্যাব-০৪, সিসি পি-০২ এর সমন্বয়ে গঠিত একটি যৌথ দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভোলা সদর থানার চাঞ্চল্যকর ছাত্রদল নেতা সিফাত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ সাকিব (২৫), পিতা- মোঃ হেলাল উদ্দিন হাওলাদার, সাং- শ্যামপুর, ০৯নং ওয়ার্ড, ০১নং রাজাপুর ইউনিয়ন, থানা- সদর, জেলা- ভোলাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গ্রেফতারকৃত সাকিবসহ অন্যান্য আসামিরা গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে ভুক্তভোগী মোঃ রিজওয়ান আমিন সিফাত (২৮), পিতা- মোঃ আলাউদ্দিন হাওলাদারকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে আসামিরা। এ সময় সিফাতের সঙ্গে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

উক্ত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি দেশব্যাপী বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই র‌্যাব হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

র‍্যাব জানায়, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতা রের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে এবং খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ সাকিবকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।

Economist/24January/ZI/crime


আরো বিভন্ন ধরণের নিউজ