• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মনপুরায় গণধর্ষণের নেপথ্য নায়ক মাকসুদ র‍্যাব জালে

Tanzil Hossain , Bhola
আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

মনপুরায় গণধর্ষণের নেপথ্য নায়ক মাকসুদ র‍্যাব জালে।ভোলা মনপুরা থানার আলোচিত ও চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার মূল হোতাকে গ্রেফতার করেছে র‍্যাব ক্যাম্প ভোলা, র‍্যাব-৮, বরিশাল। অদ্য মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেলে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব- ১১।র‍্যাব প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, র‍্যাব ফোর্স দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন এবং জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চাঞ্চল্যকর ও স্পর্শকাতর অপরাধে জড়িত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার মাধ্যমে র‍্যাব ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা ও সুনাম অর্জন করেছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল সাড়ে ৪টার দিকে র‍্যাব-৮, বরিশাল এর অধীনে ভোলা ক্যাম্প এবং র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি যৌথ আভিযানিক দল লক্ষ্মীপুর সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মনপুরা থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক মূল হোতা ও ১ নং এজাহারনামীয় আসামি মোঃ মাকসুদুর রহমান ওরফে মাকসুদ (৩৩) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ মাকসুদুর রহমান (৩৩), পিতা- মোতালেব ওরফে আলামিন। তার বাড়ি ভোলা জেলার মনপুরা থানাধীন চরগোয়ালিয়া এলাকায়, ০৭ নং ওয়ার্ড, ০৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদে। গ্রেফতারের সময় তাকে সুস্থ অবস্থায় আটক করা হয়।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ১৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাতে মোঃ মাকসুদুর রহমান অপরাপর আসামিদের সহযোগিতায় মনপুরা থানাধীন এলাকায় সংঘটিত ওই ভয়াবহ গণধর্ষণের ঘটনায় সরাসরি জড়িত ছিল। ঘটনার পর থেকেই সে আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করে।

র‍্যাব আরও জানায়, মামলার সঙ্গে জড়িত অপরাপর পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদেরও আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে র‍্যাব।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Economist/28January/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ