ছিনতাই শেষে নির্মম হত্যা: অবশেষে গ্রেফতার মূল পরিকল্পনাকারী।ভোলা জেলার লালমোহন থানায় সংঘটিত চাঞ্চল্যকর অটোরিকশা ছিনতাই পূর্বক চালক হত্যা মামলার ক্লুলেস তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে র্যাব-৮। দীর্ঘ গোয়েন্দা তৎপরতা ও নিবিড় অনুসন্ধানের মাধ্যমে মামলার অন্যতম মূলহোতা ও পলাতক আসামি নাগর (৩৮)-কে গ্রেফতার করেছে র্যাব-৮, বরিশাল-এর অধীনস্থ ভোলা ক্যাম্প।র্যাব সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, চাঞ্চল্যকর অপরাধ দমন এবং সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ফোর্সেস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অটোরিকশা চালক আবু বকর সিদ্দিক হত্যাকাণ্ডের মতো নৃশংস অপরা ধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাব শুরু থেকেই গোয়েন্দা নজরদারি জোরদার করে।
র্যাব-৮ বরিশাল জানায়, অদ্য ০১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০১:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলার লালমোহন থানাধীন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লালমোহন থানার বহুল আলোচিত অটোচালক আবু বকর সিদ্দিক হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি ও ঘটনার অন্যতম মূলহোতা নাগর (৩৮)-কে সুস্থ অবস্থায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি নাগর (৩৮) পিতা: আবু দেওয়ান, গ্রাম: চরটিটিয়া, ওয়ার্ড: ৪নং ইউনিয়ন: বদরপুর, থানা: লালমোহন, জেলা: ভোলা।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ সন্ধ্যা আনুমানিক ৮:৩০ ঘটিকা থেকে ৯:৩০ ঘটিকার মধ্যে সংঘটিত এ হত্যাকাণ্ডে নাগর সরাসরি অংশগ্রহণ করে। সে অন্যান্য আসামিদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত থেকে ভিকটিম অটোচালক আবু বকর সিদ্দিককে ধারালো চাকু দিয়ে একাধিক আঘাত করে নির্মমভাবে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর অটোরিকশা ছিনতাই করা হয়।
এই নৃশংস ঘটনার পর নিহতের ছেলে সুলতান আলম বাদী হয়ে লালমোহন থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে জনমনে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার পর থেকেই র্যাব মামলার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই অংশ হিসেবে নাগরকে গ্রেফতার করা সম্ভব হয়। মামলার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, দ্রুত বাকি আসামিদেরও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
Economist/1February/ZI/bhola