• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় নির্বাচনী নিরাপত্তা পরিদর্শনে সহকারী নৌবাহিনী প্রধান

Tanzil Hossain , Bhola
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলায় নির্বাচনী নিরাপত্তা পরিদর্শনে সহকারী নৌবাহিনী প্রধান।আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় অঞ্চলে ব্যাপক ও সমন্বিত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে উপকূলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নৌবাহিনীর কন্টিন জেন্ট মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।নির্বাচনী প্রস্তু তির অংশ হিসেবে অদ্য সোমবার ২ ফেব্রুয়ারি সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এড মিরাল মোহাম্মদ মুসা ভোলার বিভিন্ন ভোটকেন্দ্র এবং নৌ কন্টিনজেন্টের দায়িত্বপূর্ণ এলাকার সার্বি ক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদ র্শনকালে তিনি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে মাঠপর্যায়ে নিয়োজিত নৌসদস্যদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে সহকারী নৌবাহিনী প্রধান একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ও আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সঠিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনমনে সচেতনতা সৃষ্টি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্বাচনের দিন সাধারণ ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি বা শঙ্কা ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নৌবাহিনী স্থলপথের পাশাপাশি নৌপথেও কঠোর নজরদারি চালু রেখেছে। বিশেষ করে দুর্গম উপকূলীয় ও চরাঞ্চলে নৌবাহিনীর জাহাজ এবং পর্যাপ্ত সংখ্যক বোট মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। সরকারি নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গেও সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে নৌবাহিনী। নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এই কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Economist/2February/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ