• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কুড়িগ্রাম ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

কুড়িগ্রাম ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ ।কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশে দায়ে দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত ভারতীয় নাগরিকরা হলেন, ভারতের কোচবিহার জেলার দিনহাটা সাহেবগঞ্জের সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২) ও কোচবিহার জেলার কিশাসামত করলা সাহেবগঞ্জের জমির আলীর ছেলে ফারুক আলী (২২)।

পুলিশ জানায়,২৭ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার নাওডাঙ্গা বালাতারি সীমান্তের জেলালের বাড়িতে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে ফুলবাড়ী থানা পুলিশের এসআই সৈয়দ আলীর নেতৃত্বে ফুলবাড়ী থানার একদল পুলিশ বাড়িতে গিয়ে ঘিরে ফেলে পরে গড়ে তল্লাশি করে ভারতীয় ওই দুই নাগরিককে গ্রেফতার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে। এ সময় ৮০ পিস ইয়াবাসহ খালিসা কোটাল গ্রামের মৃত মনসের আলীর ছেলে আয়নাল হককে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহামুদ হাসান নাঈম জানান,উদ্ধতন কতৃপক্ষের নির্দেশে ভারতীয় ওই দুই দিন নাগরিককে বিজি’বির মাধ্যমে ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।

Economist/27February/ZI/korigram


আরো বিভন্ন ধরণের নিউজ