• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পৈশাচিকতার শিকার অসুস্থ নারী, গ্রেফতার আরিফ

Tanzil Hossain, bhola the Economist
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

পৈশাচিকতার শিকার অসুস্থ নারী, গ্রেফতার আরিফ।ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের তিন তলার একটি নির্জন কক্ষে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

অভিযুক্ত আরিফ স্থানীয় অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ। সকালে ভুক্তভোগী নারী বহির্বিভাগে চিকিৎসা নিতে এলে আরিফ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কথা বলে তাকে প্রলোভনে ফেলে হাসপাতালে তিন তলার একটি নির্জন কক্ষে নিয়ে যায়। পরে দরজা বন্ধ করে ভুক্তভোগীর হাত-পা ও মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের শিকার ওই নারী কোনোভাবে কক্ষ থেকে বের হয়ে দৌড়ে নিচে নেমে আসেন এবং চিৎকার শুরু করেন। তার আর্তচিৎকারে স্থানীয় লোকজন ও হাসপাতালের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আরিফকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করেছে। তবে দায় এড়াতে দাবি করেছে, ঘটনার সময় তার “মাথা ঠিক ছিল না”।

উল্লেখ্য, এর আগেও একই হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। হাসপাতালের মতো সংবেদনশীল ও নিরাপদ স্থানে বারবার এ ধরনের জঘন্য ঘটনা জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Economist/16April/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ