• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অসুস্থ শিশুকে রেখে চলে গেলেন মা, মানবিক দায়িত্ব নিল হাসপাতাল

Tanzil Hossain, Bhola
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

অসুস্থ শিশুকে রেখে চলে গেলেন মা, মানবিক দায়িত্ব নিল হাসপাতাল।ভোলার চরফ্যাশন উপজেলার ১০০ শয্যা বি শিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদয়বিদারক এক ঘটনার জন্ম দিয়েছেন এক মা। মাত্র তিন মাস বয়সী অসুস্থ শিশু কে হাসপাতালে রেখে হঠাৎ করেই উধাও হয়ে যাওয়ার অ ভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বর্তমানে পরিচয়হীন শিশু টি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। পাশাপাশি শিশুটির দেখভালের দা য়িত্ব নিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়।

গত ৮ মে (শুক্রবার) বিকেল ৪টার দিকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে বলে জানা যায়। তবে হাসপাতা ল সূত্র জানায়, এক নারী অসুস্থ শিশুটিকে হাসপাতালের মেঝে তে অন্য এক রোগীর পাশে শুইয়ে রেখে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। শুরুতে উপস্থিত কেউ বিষয়টিকে গুরুত্ব না দিলেও কিছু সময় পার হওয়ার পর শিশুটির পাশে কোনো স্বজনকে না দেখে সন্দেহের সৃষ্টি হয়। পরে হাসপাতালের বিভিন্ন স্থানে ওই নারীকে খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিস্থিতি বুঝতে পেরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা শিশুটিকে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে তাৎক্ষণিক চিকি ৎসাসেবা শুরু করেন। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানানো হয়।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আল মামুন বলেন, “শিশুটির সঙ্গে কোনো স্বজন পাওয়া যায়নি। আমরা সরকারি ব্যবস্থাপনায় তার চিকিৎসা নিশ্চিত করেছি। একইসঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপও নেওয়া হবে।”

ঘটনার খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেইন বেলন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নেন।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেইন বেলন গণমাধ্যমকে বলেন, “শিশুটির সার্বক্ষণিক দেখভাল করা হচ্ছে। তার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তায় কোনো ঘাটতি রাখা হবে না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে এসে শিশুটির অবস্থা পরি দর্শন করেছি। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সমাজসেবা বিভাগকে শিশুটির দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তার পরিবারের সন্ধানেও কাজ চলছে।”

Economist/10May/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ