• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দরিদ্র নারীদের স্বনির্ভর করতে ব্র্যাকের হাঁস বিতরণ কর্মসূচি

Tanzil Hossain, Bhola
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

দরিদ্র নারীদের স্বনির্ভর করতে ব্র্যাকের হাঁস বিতরণ কর্মসূচি।ভোলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থান ও আর্থিক ভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ব্র্যাক। অদ্য সোমবার (১৫ জুন ২০২৬) সকাল ১০ ঘটিকার সময় ব্র্যাকের সাউথ ডিভিশনের ভোলা অঞ্চলের ভোলা সদর এরিয়ার ভোলা সদর শাখা ও ঘুইংগহাট (মুন্সিরহাট) বেলা সাড়ে ১১ ঘটিকার সময় বাজার ও দৌলতখানে দুপুর সাড়ে ১২ ঘটিকায় সময় শাখার উদ্যোগে ৪০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীকে নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাঁস পালন, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি ব্র্যাকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কেও আলোচনা করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. আব্দুল মালেক জমাদ্দার, সিএসএ ইউনিটের ডিভিশনাল ম্যানেজার মুন্সি আলাউদ্দিন আহম্মেদ, এরিয়া ম্যানেজার (দাবি) রঞ্জন দেবনাথ, এরিয়া ম্যানেজার (প্রগতি) সুধীর কুমার গায়িন, উপজেলা হিসাব ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল ইসলাম, শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, সহকারী শাখা ব্যবস্থাপক অনিমেষ হালদার, স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ নিজাম উদ্দিন, আমন্ত্রণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার ভোলা জেলা সংবাদদাতা মোঃ হারুন অর-রশিদসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দৌলতখানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল মালেক জমাদ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় দাবি সমন্বয়কারী মো. হাফিজুর রহমান, এরিয়া ম্যানেজার (দাবি) মো. ফারুক হুসাইন, এরিয়া ম্যানেজার (প্রগতি) সবিতা রানী, উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. বজলুর রহমান, বিডিইউ কর্মকর্তা শাহিন রেজা এবং এক্সিকিউটিভ অফিসার বিকাশ চন্দ্র শীল। এ সময় বক্তারা সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং কার্যক্রমের সার্বিক উন্নয়ন ও সফল বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “নারী ও শিশুর অধিকার সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সমাজ গঠনে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। হাঁস পালন গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একটি লাভজনক ও সম্ভাবনাময় উদ্যোগ, যা পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি আয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, বাল্যবিবাহ আমাদের সমাজের একটি বড় অভিশাপ। এটি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে এবং প্রতিটি শিশুর শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে একটি বাল্যবিবাহমুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। বক্তব্য শেষে তিনি বাল্যবিবাহ, নারী নির্যাতন ও শিশু অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

প্রশিক্ষণ শেষে ৪০ জন অংশগ্রহণকারীর মাঝে মোট ১,১৫০টি উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। এ সময় হাঁসের সঠিক পরিচর্যা, পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং বিভিন্ন রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ব্র্যাকের এ ধরনের উদ্যোগ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি হাঁস পালন কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের জীবনমান উন্নয়ন এবং পারিবারিক আয় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও বলেন, ব্র্যাকের এই উদ্যোগ নারীদের আর্থিক স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি পরিবারের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে এবং গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Economist/15June/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ