• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দীর্ঘ ৮ বছর সংস্কারহীন পন্ডিত বাড়ি জামে মসজিদ

Tanzil Hossain, Bhola
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

দীর্ঘ ৮ বছর সংস্কারহীন পন্ডিত বাড়ি জামে মসজিদ।ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী পন্ডিত বাড়ি জামে মসজিদ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পড়ে আছে। মসজিদটির জরাজীর্ণ অবকাঠামোর কারণে নিয়মিত নামাজ আদায় করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন স্থানীয় মুসল্লিরা। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে স্থানীয় মানুষের অর্থায়নে অল্প অল্প করে পন্ডিত বাড়ি জামে মসজিদটি নির্মাণ করা হয়। শুরুতে চারপাশে দেয়াল ও উপরে টিনের ছাউনি দিয়ে মসজিদটি নির্মিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে এর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, প্রায় ১০ বছর ধরে মসজিদটির কোনো বড় ধরনের সংস্কার করা হয়নি। পুরাতন একটি জরাজীর্ণ ওয়াশরুম ব্যবহার করছে দীর্ঘদিন ধরে। মসজিদের টিনের ছাউনি, দেয়াল, গেট ও গ্রিল মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। পর্যাপ্ত বৈদ্যুতিক পাখার অভাবে অতিরিক্ত গরমে মুসল্লীদের অসহনীয় দুভোর্গ পোহাতে হয়। বর্ষা মৌসুমে টিন দিয়ে পানি পড়ায় মুসল্লিদের নামাজ আদায়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, প্রায় দুই শতাধিক পরিবারের মানুষ এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করেন। কিন্তু মসজিদের ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় জুমার নামাজ ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অনেক মুসল্লিকে মসজিদের মাঠে নামাজ আদায় করতে হয়। বর্ষাকালে মাঠে পানি ও কাদা জমে থাকায় নামাজ আদায়ে দুর্ভোগ আরও বেড়ে যায়।

মসজিদের পাশে একটি মক্তবঘর রয়েছে। সেখানে প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪০ জন কোমলমতি শিশু কোরআন শিক্ষা ও দ্বীনি জ্ঞান অর্জন করে। তবে মক্তবঘরটিও দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও ব্যবহারের অনুপযোগী থাকায় বিকল্প হিসেবে মসজিদের বিতরে কোরআন শিক্ষা ও দ্বীনি জ্ঞান অর্জন করতে হচ্ছে।

স্থানীয় মুসল্লি মোঃ আবু কালাম খালাশি, মোঃ আব্দুল কাদের মাল, মোঃ সামির হোসেন মাল, মোঃ দুলাল পাটাওয়ারী, মোঃ খোকন পাটাওয়ারী, মোঃ নাসির খালাশি ও মোঃ শাহ আলমসহ আর অনেকে বলেন, “পন্ডিত বাড়ি জামে মসজিদটি এলাকার মানুষের ধর্মীয় ইবাদতের প্রধান কেন্দ্র। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মসজিদটির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। বর্ষার সময় টিন দিয়ে পানি পড়ে, মাঠে পানি জমে যায় এবং মুসল্লিদের নামাজ আদায়ে কষ্ট হয়। দ্রুত মসজিদটি সংস্কার করা প্রয়োজন।” তারা আরও বলেন, “মসজিদের পাশে থাকা মক্তবঘরটি জরাজীর্ণ হওয়ায় শিশুদের কোরআন ও দ্বীনি শিক্ষা গ্রহণে বিঘ্ন ঘটছে। মক্তবঘরটি সংস্কার না করা হলে অনেক শিশু দ্বীনি শিক্ষা থেকে ঝরে পড়ার আশঙ্কা রয়েছে।”

পন্ডিত বাড়ি জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল কাইম বলেন, “আমি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে এই মসজিদে ইমামতি ও খেদমত করে আসছি। মসজিদটি এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতায় পরিচালিত হচ্ছে। কিন্তু বর্তমানে মসজিদের অবকাঠামো খুবই দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষাকালে মুসল্লিদের নামাজ আদায়ে অনেক কষ্ট হয়।”

তিনি আরও বলেন, “মসজিদ ও মক্তবঘর সংস্কারের জন্য স্থানীয় বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। মসজিদটি সংস্কার করা হলে এলাকার মুসল্লি ও কোমলমতি শিশুদের দ্বীনি শিক্ষা গ্রহণে অনেক উপকার হবে।”

তাই দ্রুত মসজিদ ও মক্তবঘর সংস্কারে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Economist/24June/ZI/bhola

 


আরো বিভন্ন ধরণের নিউজ