• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে খরিপ-২ আমন মৌসুমে সার, বীজ ও ১১৪০০টি বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে

Badhon Roy, Jalokati
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

ঝালকাঠিতে খরিপ-২ আমন মৌসুমে সার, বীজ ও ১১৪০০টি বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।ঝালকাঠি সদর উপজেলায় খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনার আওতায় বিনামূল্যে আমন উফশী ধানের বীজ সার এবং কৃষির পুনর্বাসন সহায়তা খাত হতে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষক পরিবারের মধ্যে বিভিন্ন চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুপতা মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার, বীজ ও চারা বিতরণ করেন। তিনি উপজেলা চত্বরেও বৃক্ষ রোপন করেন। উপজেলা কৃষি অফিসার আলী আহাম্মেদ এর সভাপতিত্বে এই বিতরণ অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঝালকাঠি সদর উপজেলার ১০টি ইউনিয়নে ১১৪০০টি বিভিন্ন জাতের চারা ও ১৫০০ জন কৃষককে ১৫০০ বিঘা চাষের জন্য সার ও বীজ বিতরণ করা হয়েছে। বিতরণকৃত চারার মধ্যে আম, লিচু, সফেদা, তাল, কাঠাল, আতা, তেতুল, বাতাবি, ৭৮০০ নারিকেল চারা, বনজ গাছের মধ্যে মেহগনি, সুপারি, আমড়া, আমলকি, নিম, জাম, বহেরা, বেল, রেন্ট্রি ও খেজুর চারা বিতরণ করা হয়েছে।

ব্যক্তি পর্যায়ে একজনকে ৫টি করে চারা বিতরণ করা হয়েছে। তার সাথে আনুসঙ্গিক গোবর সার ও খুটিও দেয়া হয়েছে।

Economist/24June/ZI/Jalokati


আরো বিভন্ন ধরণের নিউজ