ভোলায় তথ্য অধিকার দিবস উপলক্ষে সড়ক প্রচার।আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে ভোলায় জনসচেতনতা মূলক সড়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, ভোলার আ য়ো জনে ২৭ সেপ্টেম্বর (রবিবার) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় এ কার্যক্রম পরিচা লনা করা হয়।প্রচারণাকালে তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। একই সঙ্গে নির্ধারিত ফরমে সরাসরি উপস্থিত হয়ে অথবা ই-মেইল, ফ্যাক্স ও ডাকযোগে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে তথ্যের জন্য আবেদন করার নিয়ম সম্পর্কেও জানানো হয়।
এ সময় জানানো হয়, সাধারণ ক্ষেত্রে আবেদন করার পর সর্বোচ্চ ২০ কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহ করতে হয়। একাধিক ইউনিট বা কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা থাকলে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে তথ্য দিতে হয়। আর কোনো ব্যক্তির জীবন-মৃত্যু, গ্রেপ্তার বা কারাগার থেকে মুক্তির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য জরুরি ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে দেওয়ার বিধান রয়েছে।
নির্ধারিত সময়ে তথ্য না পাওয়া কিংবা প্রাপ্ত তথ্যে সংক্ষুব্ধ হলে আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করা যায়। পরবর্তী সময়ে তথ্য কমিশনে অভিযোগ করার সুযোগ রয়েছে বলেও প্রচারণায় তুলে ধরা হয়।
এবারের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”। প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক প্রচারণার মাধ্যমে জনসাধারণের মাঝে তথ্য অধিকার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
ভোলা জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহ আব্দুর রহিম বলেন, জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করা এবং তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এ প্রচারণার আয়োজন করা হয়েছে। সঠিক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলে জনগণের অংশগ্রহণ বাড়বে এবং সুশাসন প্রতিষ্ঠায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Economist/27September/ZI/bhola