• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হার্টে ছিদ্র নিয়ে অসুস্থ ১৬ মাসের রোজা মনির, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার

Tanzil Hossain , Bhola
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

হার্টে ছিদ্র নিয়ে অসুস্থ ১৬ মাসের রোজা মনি, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার।ভোলায় জন্মগত হৃদ্‌রোগে আক্রান্ত ১৬ মাস বয়সী শিশু রোজা মনি। জন্মের পর থেকেই তার হৃদ্‌যন্ত্রে ছিদ্র থাকার বিষয়টি চিকিৎসকের মাধ্যমে জানতে পারে তার পরিবার।

শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, শিশু রোজা মনির বাবা মো. জাহিদ পেশায় একজন রংমিস্ত্রি, মা মোসা. মিনারা বেগম একজন গৃহিণী। পরিবারের আরও দুই বড় ভাই রেদোয়ান হোসেন পার্থ এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। ছোট ভাই জোনায়েদ ইসলাম আহাদ তৃতীয় শ্রেণিতে পড়েন। তিন সন্তানের মধ্যে রোজা মনি সবার ছোট এবং পরিবারের একমাত্র মেয়ে।

গত জুন মাসে ঢাকায় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক অধ্যাপক (অব.) নুরুন্নাহার ফাতেমা রোজা মনির অস্ত্রোপচারের পরামর্শ দেন। অস্ত্রোপচারের জন্য প্রায় ৪ লাখ টাকা প্রয়োজন বলে পরিবারকে জানানো হয়। কিন্তু দরিদ্র পরিবারটির পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না।

একদিকে সন্তানের অসুস্থতা, অন্যদিকে চিকিৎসার বিপুল ব্যয়—সব মিলিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে রোজা মনির পরিবারের। আর্থিক সংকটের কারণে মেয়ের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, মানবিক সংগঠন ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন তারা।

শিশু রোজা মনির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন তার মায়ের বিকাশ/নগদ নম্বরে।

শিশুর পরিচিতি-
নাম: রোজা মনি
বয়স: ১ বছর ৬ মাস
বাবা: মো. জাহিদ
মা: মোসা. মিনারা বেগম
ঠিকানা: (সাবেক কাউন্সিল) মৃত ইদিস আমীনের বাড়ি, জামিরালতা, ৬ নং ওয়ার্ড, ভোলা পৌরসভা।

যোগাযোগ ও আর্থিক সহযোগিতা: ০১৩০৬-৬২২৯৬৬ (বিকাশ/নগদ)

আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতাও শিশু রোজা মনির চিকিৎসার অর্থ জোগাড়ে সহায়ক হতে পারে। মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এলে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার সুযোগ পেতে পারে অসহায় পরিবারটি। শিশুটির চিকিৎসায় সহযোগিতার জন্য সবার প্রতি মানবিক আহ্বান জানিয়েছেন তার বাবা-মা।

Economist/23 October/ ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ