• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্যাসের দাম বৃদ্ধিতে ক্ষোভ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি গণসংহতি আন্দোলনের

Tanzil Hossain, Kholna
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

গ্যাসের দাম বৃদ্ধিতে ক্ষোভ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি গণসংহতি আন্দোলনের।এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার ও দাম কমানোর দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটি। মঙ্গলবার (৩ নভেম্বর) গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল ও যুগ্ম সদস্য সচিব আল আমিন শেখ এক যৌথ বিবৃতিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল হঠাৎ করে দাম সমন্বয়ের অজুহাতে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। এমনিতেই আগে থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। এর মধ্যে নতুন করে ২২৩ টাকা দাম বৃদ্ধি সাধারণ মানুষের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে। এ সিদ্ধান্ত মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করবে।

নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে গ্যাসের দাম বৃদ্ধি সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াবে। তাই সার্বিক দিক বিবেচনা করে সরকারকে অবিলম্বে এলপিজি গ্যাসের বর্ধিত দাম কমানো এবং দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান তারা।

Economist/3November/ZI/kholna


আরো বিভন্ন ধরণের নিউজ