• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে ডে-নাইট গ্রাউন্ডশর্ট ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বাধন রায় (বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

ঝালকাঠিতে ডে-নাইট গ্রাউন্ডশর্ট ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ঝালকাঠিতে আকলিমা-মোয়াজ্জেম হোসেন ডে-নাইট গ্রাউন্ডশর্ট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে রবিবার রাতে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ১৪ দলের মুখপাত্র সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। তিনি বলেন, ক্রিকেট খেলার মধ্য দিয়ে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। প্রশিক্ষণের মাধ্যমে আমাদের এলাকার ছেলেরা একদিন জাতীয় ও আন্তজাতিক পর্যায়ে ক্রিকেট খেলায় অংশ নেবে, এটা আমার বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুলাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, কাউন্সিলর তরুন কর্মকার, রেজাউল করিম জাকির ও হাফিজ আল মাহমুদ। টুর্নামেন্ট কমিটির আহবায়ক নুরুল আমিন খান সুরুজ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। যুবলীগ নেতা শফিকুল ইসলাম এ টুর্নামেন্ট পরিচালনা করছেন। উদ্বোধনী খেলায় এখনো হারিয়ে যায়নি দল ৩২টি চারের ব্যবধানে এস এম মোটরস দলকে হারিয়ে জয়লাভ করে। এ টুর্নামেন্টে মোট ২৮টি দল অংশ নিচ্ছে। ঝালকাঠি ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ টুর্নামেন্টের আয়োজন করেন।
বিডিনিউজ ইউরোপ /২৮ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ