• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বোয়ালমারী পৌর নির্বাচন উপলক্ষে পৌর কৃষকলীগের মতবিনিময় সভা

আমীর চারু বাবলু ( ফরিদপুর) বোয়ালমারী
আপডেট : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

বোয়ালমারী পৌর নির্বাচন উপলক্ষে পৌর কৃষকলীগের মতবিনিময় সভা

বোয়ালমারী পৌর নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিম রেজা লিপনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা কৃষকলীগ কার্যালয়ে বোয়ালমারী পৌর কৃষকলীগ এই নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করে।

উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান মাটিও মানুষের নেতা এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- “অতীতের সকল ভেদাভেদ ভুলে আমরা সকলে নৌকার ছায়াতলে একত্রিত হয়েছি। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় আগামী ১৬ জানুয়ারি নৌকার প্রার্থী সেলিম রেজা লিপনকে বিপুল ভোটে জয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীর কে বোয়ালমারী পৌরসভা উপহার দিতে পারব ইনশাআল্লাহ। এ জন্য আর বসে থাকার সময় নেই সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।”
এ সভায় আরও বক্তব্য রাখেন – আওয়ামীলীগের মনোনীত মেয়ার প্রার্থী সেলিম রেজা লিপন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান মীরদাহ পিকুল, সহ সভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু প্রমুখ। সঞ্চালনায় ছিলেন কৃষকলীগ নেতা কামরুল ইসলাম।
বিডিনিউজ ইউরোপ /৩১ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ