• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কৃষিকে সমৃদ্ধশালী করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেঃকৃষিমন্ত্রী

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

কৃষিকে সমৃদ্ধশালী করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, কৃষিমন্ত্রী
টাঙ্গাইলে ধনবাড়ীতে
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ধনবাড়ী উপজেলার কৃষকদের নিয়ে গঠিত (সিওজি ) সমিতির সদস্যদেরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩১ টি পাওয়ার টিলার ও ১৬ টি ধান মাড়াই মেশিন প্রদানে এর শুভ উদ্বোধন করেন

তিনি বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষিকে সমৃদ্ধশালী করতে ৭০ শতাংশ ভতুর্কিতে (সিওজি) কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ধান মাড়াইয়ের মেশিন দিচ্ছে বর্তমান সরকার।

গত শুক্রবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে পাওয়ার টিলার ও ধান মাড়াই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি। কৃষিখাতকে এগিয়ে নিতে তার মন্ত্রণালয় ৩ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বলে এ সময় জানান মন্ত্রী।

ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনএটিপি টু প্রকল্পের পরিচালক আজহারুল ইসলাম সিদ্দিকী, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাকছুদুল হাসান মাছুদ, কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান, ফাহিমা আক্তার ফাহিমসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে ১৭টি (সি ও জি) কৃষক গ্রুপের মধ্যে ৩১টি পাওয়ার টিলার ও ১৬ টি ধান মাড়াইয়ের মেশিন বিতরণ করা হয়।

এ সময় উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মচারীরা এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ /৯ জানুয়ারি / জ ই


আরো বিভন্ন ধরণের নিউজ