• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মজলিসে তালিমুল উম্মাহ বাইছারা শাখার উদ্যোগে বিরাট ইসলামী জলসা অনুষ্ঠিত

নাসিম আহমেদ রিয়াদ নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

মজলিসে তালিমুল উম্মাহ বাইছারা শাখার উদ্যোগে বিরাট ইসলামী জলসা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সময় বাদ যোহর হতে অনুষ্ঠিত হয়েছে মজলিসে তালিমুল উম্মাহ বাইছারা শাখার উদ্যোগে ইসলামী সমাবেশ ও বিরাট ইসলামী জলসা। মাদরাসা প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে জাপান থেকে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাপান শাখার সভাপতি, জে.বি.ওয়ান কর্পারেশনের চেয়ারম্যান, ধর্মভীরু, বিশিষ্ট সমাজসেবক, মিডিয়া ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান।

ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান শুধু সমাজসেবা এবং রাজনীতির সাথেই জড়িত নয় তিনি একজন ধর্মভীরু।

ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান বলেন, আমি সব সময় চেষ্টা করি ধর্মীয় সভা সমিতিতে যাওয়ার এবং যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি তাই এই মাদ্রাসায় সাহায্য করছি। সকল জনগণ কে মিলে মিশে থাকার জন্য অনুরোধ করছি । কচুয়ার ঐতিহ্য বহুত পুরোনো। আমাদের এখানে কোনদিন হিন্দু মুসলিম বলে বেদাবেদ নেই আমারা সবাই মিলে মিশে বসবাস করছি। আমি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় কিংবা পরওয়া করি না। অন্যায় করবো না অন্যায় কারিদেরকে ছাড়বো না। কচুয়াকে আদর্শ ও মডেল বানাতে আমার প্রয়াস অব্যাহত থাকবে। যত দিন বাঁচবো এই মাদ্রাসার একজন খাদিম হিসাবে যতটুকু সহযোগিতা করার আমি করে যাব।

উল্লেখ,
বিশেষ অতিথি কচুয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি, ৩নং বিতারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম সরকার। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন পীর সাহেব উজানী হযরত মওলানা আল্লামা ফজলে এলাহী (দা:বা:)। দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখবেন ডি,আই,টি জামে মসজিদের খতিব হযরত মওলানা আল্লামা আব্দুল আউয়াল সাহেব, ৩য় বক্তা হিসাবে বক্তব্য রাখবেন হযরত মওলানা জুন্নুর রশিদ পীর সাহেব।
বিডিনিউজ ইউরোপ /৫ ফেব্রুয়ারী/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ