• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

উপকূলের ইয়াস, শেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মোঃ সুরুজ আলী সূর্য
আপডেট : শুক্রবার, ২৮ মে, ২০২১

উপকূলের ইয়াস ,শেখ মোঃ সুরুজ আলী সূর্য

দেখতে এসে টাকলা বাবু, নাম যে গেছে ভুলে,
সুখের কথা ভাবছে বুজি,দুঃখ কেবল ফেলে।
উপকূলের ইয়াস বাবু,ভাঙ্গছে কেবল ঘর,
জোয়ার পানির ইতিকথা, বৃষ্টি ঝড় ঝড় ।

ভাসছে তবে ছাগলগুলো ,গুনছে কেবল বাবু
টিনের চালে পাখির বাসা,বৃষ্টির জলে কাবু।
গোয়ালঘরের ঘর আছে,নাই যে কেবল গরু,
রান্নাঘরে মাছ ঢুকেছে,বৃষ্টির খেলা শুরু।

ঘূর্ণিঝড়ে ভাঙ্গছে গাছ, এই না গভীর রাতে,
কারেন্টেরি যাচ্ছে খুঁটি,নদীর জলে ভেসে।
ভাবছে বাবু, কুকুরছানা আছে বুজি কেমন?
মানুষজনের খুঁজ রাখেনা, চরিত্র তাঁর কমন।

টাকার হিসেব কষতে কষতে,জোয়ারের পানি দেখে,
কয়জনের হয়ছে ক্ষতি, চূড়ান্ত হিসেব রাখে।
মাথার উপর সুড়সুড়ি দেয়,নিজের কথা ভেবে,
সর্বনাশের কাতুকুতু,অনুদানে খাবে।

বাবু তবে ভুলে থাকুক, উড়ুক পাখিরছানা,
মুক্ত আকাশে রৌদ্রে সাথে মেলুক তবে ডানা।
হাসির কথা আবার উঠুক, বাবুর কথা ভেবে,
শেষ হাসি যে কবে ছিল,ভুলে গেছো তবে?

আর কেন ভাই ভাবছো এমন, কঠিন হিসেব তবে,
সকল কথা ভুলে গিয়ে,জাগো নতুন ভাবে।
ঘূর্ণিঝড়ের ঐসব কথা যাও না তবে ভুলে,
ইয়াসের ক্ষতির হিসাব উঠাও তবে শূলে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৯মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ