• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কানাডার মন্ট্রিয়ালে ফরাসি গেম নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফটের বিল্ডিংয়ের সবাইকে জিম্মি

তানজার মাহমুদ কানাডা
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

কানাডার মন্ট্রিয়ালে ফরাসি গেম নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফটের অফিস বিল্ডিংয়ে গোটা পঞ্চাশেক এমপ্লয়িকে এ মুহূর্তে জিম্মি অবস্থায় রাখা হয়েছে। কে বা কারা কেন কী উদ্দেশ্যে এটা করছে তা এখনও জানা যায়নি, আপাতত ব্রেকিং নিউজ হিসেবে দেখাচ্ছে। 🤔 বাইরে পুলিশ আর সোয়াট টিম ঘোরাফেরা করছে, তারা ৯১১ কল পেয়ে এসেছে। বিল্ডিংয়ে আরও কিছু কোম্পানির অফিসও আছে, তাই ইউবিসফট সংক্রান্তই কিনা বলা যাচ্ছে না নিশ্চিত করে। তবে এটি কোনো টেররিস্ট অ্যাক্ট নাও হতে পারে বলে অনেকে টুইট করেছেন। কেউ একজন জানিয়েছেন, এটা প্র‍্যাংক হতে পারে, ইউবিসফটের নাম করে সবাইকে নাকি বলা হয়েছে ছাদে ব্যারিকেড করে দাঁড়াতে।

ইউবিসফট কোম্পানি অ্যাসাসিন্স ক্রিড, প্রিন্স অফ পার্শিয়া ইত্যাদি গেম সিরিজের নির্মাতা। এ সপ্তাহে ইউবিসফট মুক্তি দিয়েছে ভাইকিং ও নর্স মিথের ওপর ভিত্তি করে তৈরি অ্যাসাসিন্স ক্রিড ভালহালা। একে ঘিরে চলছিল প্রচণ্ড ব্যস্ততা।
বিডিনিউজ ইউরোপ/১৩ নভেম্বর/জ ই


আরো বিভন্ন ধরণের নিউজ