• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শরীরে মাদকের উপস্থিতি থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১০ সদস্য চাকরিচ্যুত

নিজাম উদ্দিন ন্যাশনাল ডেক্স
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটিই দাবী ছিল এমন একটা নিয়মের মধ্যে আনা হউক যাতে মাদক পরিক্ষার মাধ্যমে দেশের নাগরিকদের মাদকের হাত রক্ষা করা হউক।
দীর্ঘদিন পরে হলেও পুলিশ বাহিনীর সদস্যের মধ্যে প্রথম মাদক সেবনের কোন মাত্রা শরীরে রয়েছে কি না তা যাচাই বাছাই করার মাধ্যমে মাদক বিরোধী অভিযান শুরু হলো।
এটি নিশ্চয়ই শুভ সুচনা বলে অনেকে মনে করছেন।

পরীক্ষায় মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অন্তত ১০ সদস্যকে চাকরিচ্যুত এবং ৮ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ডিএমপি’র উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন শনিবার বলেন, গত কয়েক মাসে পুলিশের ৬৮ জন সদস্য মাদক পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন।
তাদের মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং আরও ২৫টি ঘটনায় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিএমপির তথ্য অনুসারে, যারা মাদকের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তাদের মধ্যে ৫০ জন কনস্টেবল, সাত জন এসআই, একজন ট্রাফিক সার্জেন্ট এবং পাঁচ জন করে নায়েক ও এএসআই।
পরিসংখ্যানে দেখা যায়, ডিএমপির ১০ সদস্য মাদক ব্যবসায় অভিযুক্ত ছিলেন, মাদকের মিথ্যা মামলায় জড়ানোয় অভিযুক্ত ১০ জন, পাঁচ জন আসক্ত এবং চার জন ঘুষ নিয়ে কম মাদক দেখিয়েছেন।
গত সেপ্টেম্বরে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছিলেন, মাদক ব্যবসায়ী এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন তারা। মাদকে জড়িত পুলিশ সদস্যদেরও ছাড় দেওয়া হবে না।
বিডিনিউজ ইউরোপ/২২ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ