• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাগেরহাটে ট্রলার ডুবির ঘটনায় তিন জনকে জীবিত উদ্ধার

ইয়াছিন আরাফাত শিকদার( খুলনা) বাগেরহাট
আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

বাগেরহাটে ট্রলার ডুবির ঘটনায় তিন জন জীবিত উদ্ধার

বৈরী আবহাওয়ায় ডুবে যাওয়া নৌকার ০৩ জেলেকে দুবলার চর সংলগ্ন এলাকা হতে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।শনিবার (৫ ফেব্রুয়ারি) আনুমানকি ভোর ৫টায় দুবলার চর হতে দক্ষিণে বৈরী অবহাওয়ার কারণে একাধীক নৌকা ডুবে যায়। খবর পাওয়া মাত্র বাংলাদশে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা কর্তৃক সার্চ এন্ড রেসকিউ টিম নিয়ে উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। পরবর্তীতে কোস্ট গার্ড কর্তৃক উক্ত এলাকা হতে ০৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের বিসিজি আউটপোস্ট দুবলায় নিয়ে আসা হয় এবং কোস্ট গার্ডের তত্বাবধানে রেখে তাদের খাদ্যসেবা ও প্রাথমিক চিকিৎসা প্রদানসহ পরিবারের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করা হয় এবং মালিক পক্ষের সাথে যোগাযোগ করা হয়।

উদ্ধারকৃতরা হলো বাগেরহাট জেলার রামপাল থানার কাশীপুর গ্রামের নাজমুলের ছেলে আব্দুল্লাহ, একই জেলার আমড়াতলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে রাজু শেখ ও শ্রীপলতলা গ্রামের হাসেম আলীর ছেলে ইয়াকুব আলী।

এ ঘটনায় আরো ফিসিং বোট নিখোঁজ আছে কিনা এ বিষয়ে জানতে কোস্ট গার্ড কর্তৃক বোট মালিক সমিতিসহ স্থানীয় ফরেস্ট অফিসে যোগাযোগ করাসহ কোস্ট গার্ড কর্তৃক উদ্ধার অভিযান পরিচালনা এখনো অব্যাহত রয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৫ ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ